জি বাংলার পর্দায় (Zee Bangla) আসছে নতুন ধারাবাহিক। সম্প্রতি জি বাংpলার তরফে প্রোমো প্রকাশ করে নতুন ধারাবাহিকের কথা জানানো হয়েছে। নতুন ধারাবাহিকের নাম ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke Prothom Kachhe Esechhi)। এই ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতি। কিন্তু টেলিভিশন পর্দায় কখন দেখানো হবে এই ধারাবাহিক? এবার জানা গেল সময়।
মাঝেমধ্যেই জি বাংলা নতুন ধারাবাহিক আরম্ভ করছে। ইতোমধ্যে জি বাংলার পর্দায় যোগমায়া এবং অষ্টমী এমন দুটি ধারাবাহিক শুরু হয়েছে। যোগমায়া আসার কারণে শেষ হয়েছে ইচ্ছে পুতুল। অন্যদিকে অষ্টমী আসার কারণে স্লট বদল হয়েছে কার কাছে কই মনের কথার এবং শেষ হয়েছে মিলি ধারাবাহিকটি। আবার নতুন কোন ধারাবাহিক সম্প্রচারিত হলে আগের মেগার সময় বদল অথবা সংশ্লিষ্ট ধারাবাহিকটি শেষ হবে।
শুধুমাত্র জি বাংলা নয় স্টার জলসার পর্দাতেও নতুন ধারাবাহিকের ঘনঘটা লেগে রয়েছে। আর ধারাবাহিক আসলেই এলোমেলো হয়ে যায় সন্ধ্যা থেকে রাতের টাইম স্লট। এরই মধ্যে স্টার জলসার পর্দায় রোশনাই শুরু হয়েছে। আসছে নতুন মেগা উড়ান। নতুন ধারাবাহিকের কারণে আবারও শেষ হতে চলেছে জলসার পুরনো মেগা, অথবা বদলে যাবে তার সময়। একই রকম ভাবে জি বাংলায় নতুন ধারাবাহিক আগের ধারাবাহিককে সরিয়েই হয়তো আত্মপ্রকাশ করবে।
নতুন ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে কামব্যাক করতে চলেছেন জি বাংলার ‘গৌরী এলো’ এলো ধারাবাহিক খ্যাত অভিনেত্রী মোহনা মাইতি। একা মায়ের গল্প নিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। মোহনাকে টেলিভিশন পর্দায় কামব্যাক করতে দেখে অত্যন্ত খুশি তার অনুরাগীরা। ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের প্রথম ঝলক সামনে এলেও এখনো পর্যন্ত জানা যায়নি কোন সময় দেখানো হবে এই মেগা সিরিয়াল। এবার সেই খবর সামনে আসতে চলেছে।
ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’ কোন সময় সম্প্রচারিত হবে?
জানা যাচ্ছে খুব সম্ভবত সন্ধ্যা ছটার স্লটে এই ধারাবাহিকটি দেখানো হবে। তবে এর জন্য এই সময়ে সম্প্রচারিত হওয়া যোগমায়া ধারাবাহিক শেষ হচ্ছে না। এক্ষেত্রে যোগমায়া ধারাবাহিকটির সময় বদল হবে এবং সন্ধ্যা ছটার সময় জি বাংলায় দেখানো হবে মোহনা মাইতির নতুন সিরিয়াল। যদিও এখনো পর্যন্ত সময়সীমার কথা জি বাংলার তরফে সরাসরি জানানো হয়নি। কি হবে তাই এখন দেখার।
