বর্তমান সময় জি বাংলার (Zee Bangla) অন্যতম সেরা ধারাবাহিক যদি কোনটা হয়ে থাকে তাহলে সেটি হল জগদ্ধাত্রী (Jagatdhaatri)। তিন বছরের কাছাকাছি ধারাবাহিকটি চলছে জি বাংলার পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকটি একইভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে। বর্তমানে ধারাবাহিকের মূল নায়িকা হল জগদ্ধাত্রী এবং স্বয়ম্বুর কন্যা দুর্গা। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অভিনেত্রীকে বর্তমানে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, জগদ্ধাত্রীর মুখে সঞ্জিত ব্যানার্জির নাম শুনে প্রথমে একটু অবাক হয় ঋষভ। তার মামাকে জগদ্ধাত্রী কি করে চিনলো সেই প্রশ্ন করে বসে। জগদ্ধাত্রী কি বলে বুঝতে না পেরে জানায় দুর্গা তাকে বলেছে, কিন্তু ঋষভ তো দুর্গাকে তার মামার কথা বলেই নি। ঋষভের খটকা লাগে, জগদ্ধাত্রীর কথা শুনে। জগদ্ধাত্রী কোন ভাবে পরিস্থিতিটা সামাল দেয়। কিন্তু ঋষভ জানায় সঞ্জিত ব্যানার্জি তার মামা। জগদ্ধাত্রী সকলকে জানায় তার সন্দেহই ঠিক ছিল। পরের দিন জগদ্ধাত্রী দুর্গাকে জানায় এরপর জগদ্ধাত্রী ঋষভের বাড়িতে দুর্গা সেজে যাবে। সঞ্জিত ব্যানার্জি সেই বাড়িতে আছে কিনা সেটা জানতে হলে একমাত্র এটাই উপায়। কারণ সঞ্জিত ব্যানার্জি জগদ্ধাত্রীকে চেনে, দুর্গা যে সঞ্জিত ব্যানার্জিকে চেনে সেটা জানে না। তাই সামনে ধরা দিলেও দিতে পারে। মায়ের প্ল্যানে রাজি হয়ে যায় দুর্গা।

স্বয়ম্ভু প্রথমে এই বিষয়টায় রাজি ছিল না। কারণ যদি ঋষভের বাড়ির লোক জানতে পারে জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জিকে ধরতেই গেছে তাহলে সেটা ঠিক হবে না। আর যেখানে সঞ্জিত ব্যানার্জি ঋষভের মায়ের দাদা। সেখানে দুর্গার সাথে তারা সম্পর্ক নাও হতে দিতে পারে। কিন্তু জগদ্ধাত্রী দুর্গাকে কথা দেয় সে নিজের মেয়ের ভালোবাসা কিছুতে নষ্ট হতে দেবে না। মায়ের উপর ভরসা রেখে দুর্গা নিজের হাতে মাকে সাজিয়ে দেয় তার মতো করে। সেই সাজ নিয়েই সঞ্জিত ব্যানার্জিকে ধরতে যায় জগদ্ধাত্রী।
ঋষভের সবার বাড়িতে গিয়ে জগদ্ধাত্রী কিভাবে কথা বলবে বুঝতে পারে না। আসলে সে তো দুর্গার মত করে কথা বলতে পারে না। তখন দুর্গা ফোন করে তার মাকে, জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে কিনা। এদিকে ঋষভ বুঝতেই পারেনা তার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তাই জন্য জগদ্ধাত্রীকে দুর্গা ভেবে আই লাভ ইউ বলে দেয়। তারপর ঋষভ নিজেই জগদ্ধাত্রী সাথে কথা বলতে চায়। আসলে ফোনের ওপারে দুর্গার আছে সেটা সে জানে না। ঋষভের মা-বাবাও জগদ্ধাত্রীর সাথে কথা বলতে চায়। কিন্তু দুর্গার মুখের ভাষা জগদ্ধাত্রীর মুখের ভাষা শুনে তারা তো ঘাবড়ে যায়।
আরও পড়ুনঃরায়ানের মায়ের সঙ্গে হাত মিলিয়ে জ্বরের নাটক করে পারুলের পরীক্ষা বানচাল করার প্ল্যান করল টগর! বোনের কারসাজি ধরে ফেলল পারুল
তারপরই ঘর থেকে বেরিয়ে আসে সঞ্জিত ব্যানার্জি। তিনি দুর্গার জন্য চা বানিয়ে নিয়ে এসেছেন। কিন্তু সঞ্জিত ব্যানার্জিকে ঋষভের বাবা পছন্দ করেন না তাই চলে যেতে বলেন। তখন তিনি জানান তিনি বাড়ি থেকেই চলে যাবেন আর থাকবেন না এখানে। আর তখনই জগদ্ধাত্রী নিজের আসল রূপ ফিরে আসে। আর সঞ্জিত ব্যানার্জিকে সকলের সামনেই মারতে থাকে। তারপর ডিপার্টমেন্টের লোকজন এসে নিয়ে যায় তাকে। ঋষভের বাড়ির লোকজন তো এসব দেখে হতবাক হয়ে যায়। তারপর জগদ্ধাত্রী স্বয়ম্ভু নিজেদের আসল পরিচয় দিয়ে বেরিয়ে যায়। আর ডিপার্টমেন্টে গিয়ে জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জির মুখ থেকে আসল সত্যি বের করতে চায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।
