Bangla Serial

“সমস্ত কিছুরই একটা উল্টোপিঠ রয়েছে”- আদৃতের সাথে সম্পর্ক কেমন অভিনেত্রীর? নিজেই এই নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা!

বর্তমানে দাঁড়িয়ে টেলিভিশন তথা চলচ্চিত্র জগতে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অন্যতম জায়গা দখল করেছে এমন একজন অভিনেত্রীর নাম বলতে বলা হলে যাদের নাম উঠে আসবে তাদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। প্রধানত টেলিভিশন (Bengali Television) থেকেই তার অভিনয়ে জগতে পথ চলা শুরু হয়েছিল। বর্তমানে নিজের যোগ্যতা এবং দক্ষতার জোড়ে ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।

image 1

কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে ‘প্রধান’। এর পরে এই মুহূর্তে তিনি তার দ্বিতীয় ছবির কাজে ভীষণ ব্যস্ত। তবে ছোট পর্দা অর্থাৎ ধারাবাহিক তাঁর জনপ্রিয়তার মূল। আর সেখান থেকে শুরু করেই একটু একটু করে নিজের স্বপ্ন ছুঁয়েছেন এই অভিনেত্রী। তার এই হঠাৎ সাফল্যে অনেকেই অনেক মন্তব্য করেছিলেন। কেউই বিষয়টাকে সহজ স্বাভাবিকভাবে নিতে পারেননি। কিন্তু সেই সব সমালোচনায় কখনোই কান দেননি অভিনেত্রী। সব সময় নিজের লক্ষ্যে উপরের দিকে এগিয়ে গিয়েছেন।

image 3

আর তাই, বর্তমানে তিনি সফলতা লাভ করতে পেরেছেন। এখন ধারাবাহিকের কাজে কিছুদিনের জন্য একটা বিরতি নিয়েই বড়পর্দার কাজে ব্যস্ত ছোটপর্দার ‘মিঠাই’ (Mithai)। আর কিছু দিনের মধ্যেই সৌরভ দাসের (Sourav Das) বিপরীতে নতুন ছবি ‘১০ই জুন’ প্রকাশ পাবে দর্শকদের সামনে। ইতিমধ্যেই জোর কদমে শ্যুটিং করছেন তিনি। তারই ফাঁকে, এক সংবাদ মাধ্যমের কাছে নিজের অভিনয় জগতের অভিজ্ঞতা নিয়ে অনেক কিছুই ভাগ করে নিলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)

image 5

শুটিং করতে গিয়ে কখনো বাধার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে?

সৌমি জানান, “নাহ্.. আমায় একেবারেই তা করতে হয়নি এখনও পর্যন্ত। আমি যা চেয়েছি, সবটাই ওঁরা ব্যবস্থা করে দিয়েছেন। অতনু স্যর, দেবদার প্রযোজনা সংস্থা.. সব জায়গাতেই আমার একই অভিজ্ঞতা। এখনও পর্যন্ত যা যা কাজ করেছি, সব জায়গাতেই ভীষণ আদরযত্ন পেয়েছি। তবে হ্যাঁ, শুনেছি অনেক ছবির শ্যুটিংয়ের সময় অনেক বড় অভিনেতা অভিনেত্রীদেরও পরিস্থিতির কারণে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে।

একসময় এত মেকআপ ভ্যানের রমরমা ছিল না। আউটডোর শ্যুটিংয়ে গিয়ে অভিনেত্রীদের গাছের আড়ালেও পোশাক পরিবর্তন করতে হয়েছে। এখন তো আমরা অনেক সুযোগ সুবিধা পাই। নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হয়ে সেই কারণে।

image 7

আসলে অভিনয় পেশাটার যতটা চাকচিক্য বাইরে দেখা যায়, তার একটা উল্টো পিঠও রয়েছে। সেটার কথা তুলে ধরা হয় না সাধারণত। বুম্বাদা-ঋতুপর্ণা ম্যাম যখন কাজ করতেন, তখন তাঁরা এর থেকে অনেক কম সুযোগ-সুবিধা পেয়েছেন, তবু তাঁরা কত বড় অভিনেত্রী।”

আদৃতের বিয়েতে কেনো উপস্থিত ছিলেন না সৌমি?

সেই মিঠাই ধারাবাহিকটি চলার সময় থেকেই নেট পাড়ায় রোটে যায় আদৃত সৌমির সম্পর্ক নাকি তিক্ততায় ভরা। তবে এই নিয়ে কখনোই সবার সামনে মুখ খোলেননি অভিনেতা অভিনেত্রীর কেউই। তবে এই সাক্ষাৎকারে নিজেই এই বিষয় জানালেন তিনি। অভিনেত্রী বলেন, “আদৃতের সঙ্গে আমার কোনও সমস্যা হয়নি কখনও। ‘মিঠাই’ ধারাবাহিকটা শেষ হয়ে গিয়েছে। আমরাও নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, খুশি। সবাই এগিয়ে গিয়েছি নিজের মতো করে।”

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন