মিথ্যে বলে কেউ পার পায় না। সত্যের জয় হবেই। সত্যিকে প্রতিষ্ঠিত হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবেনা। জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা সেটাই করে দেখালো। এই ধারাবাহিকের নবাগত নায়িকা শুরু থেকেই নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং গুণাগুণ প্রভৃতির মধ্যে দিয়ে দর্শকদের মনে অনেকটা জায়গা তৈরি করে নিয়েছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য হয়ে উঠছে।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি ঠিক করেছিল সে একজন নিরপরাধ মানুষকে কিছুতেই শাস্তি পেতে দেবে না। ছন্দক মজুমদারকে সে নিজের দাদার জায়গা দিয়েছিল। আর দাদার কোনরকম ক্ষতি হতে সে দেবে না এটাই প্রতিজ্ঞা করেছিল। ফুলকি তার কথা রেখেছে। সে প্রমাণ করে দিয়েছে ছন্দক মজুমদার খুনি নয়। সে কাউকে খুন করতে পারে না। সবটাই শত্রুদের চক্রান্ত। ভরা আদালতে বিচারক ছন্দক মজুমদারকে বেকসুর খালাস করে দিয়েছে।
কিন্তু এরপরেও ফুলকি এই মামলা থেকে সরে আসতে পারেনি। কারণ সে ঠিক করেছিল তাকে জানতেই হবে এই গোটা চক্রান্তের পিছনে ঠিক কার কার মাথা রয়েছে। যেখানে জামাইবাবু অর্থাৎ রুদ্র আর চিংড়ি দিদি অর্থাৎ ঈশিতা একসাথে রয়েছে সেখানে তারা ছাড়া আর কেউ গন্ডগোল পাকাতে পারেনা। তাই ফুলকি নিজের মতন করে তদন্ত শুরু করে। সে বার করার চেষ্টা করে ছন্দক দাদাকে ফাঁসানোর পেছনে কারা কারা ছিল। আর সেটা করতে গিয়েই চরম সত্যি উঠে আসে তার সামনে যেটা দেখে সবাই চমকে যায়।
ফুলকি প্রমাণ করে দেয়, এই সব কিছুর পেছনে রয়েছে ঈশিতা। জয়িতার মা-বাবাকে সেই ভুল বুঝিয়েছে। সে বলেছে ছন্দক নাকি অন্য কোন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে আর নিজের স্ত্রীকে ঠকাচ্ছে। এটা শোনার পর জয়িতার বাবা মায়ের মাথা ঠিক থাকেনি। তাই তারা ছন্দকের বিরুদ্ধে এত বড় একটা পদক্ষেপ নিয়েছিল। সবটা প্রকাশ হতেই ঈশিতা ভীষণভাবে লজ্জায় পড়ে যায় প্রত্যেকের সামনে। আর অন্যদিকে রুদ্রও বেশ ভয় পেয়ে যায়।
ফুলকির ওপর ক্ষেপে গিয়েছে রুদ্র
আরও পড়ুন: “সমস্ত কিছুরই একটা উল্টোপিঠ রয়েছে”- আদৃতের সাথে সম্পর্ক কেমন অভিনেত্রীর? নিজেই এই নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রুদ্র প্রচন্ড রেগে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, ফুলকি দাস রুদ্রর কিছু করতে পারবে না। ফুলকি দাসের অত ক্ষমতা নেই। রুদ্র একেবারে অক্ষত থাকবে। অন্যদিকে ফুলকি ধানসিঁড়িকে বলে, তার মা কালীর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। যে বা যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত তাদেরকে ঠিক ধরিয়ে দিতে সাহায্য করবেন তিনি। কেউ পার পাবে না।
