জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা আবারও নতুন মোড়ে। টিআরপি তালিকায় নিয়মিত সেরা দশে থাকা এই সিরিয়ালের গল্প যেমন দিন দিন জমে উঠছে, তেমনি দর্শকদের কৌতূহলও বাড়ছে। শুরুর দিকে অনেকেই এই ধারাবাহিক নিয়ে ঠাট্টা করেছিলেন, কিন্তু এখন গল্পের টানেই একের পর এক দর্শক আটকে যাচ্ছেন টিভির সামনে।
গতকালের পর্বে দেখা গেছে, রায়ানের মা স্পষ্টই বুঝে গিয়েছেন পারুল আর টগরের সম্পর্ক একেবারেই মধুর নয়। তাই তিনি টগরকে হাতিয়ার করে নিজের স্বার্থসিদ্ধি করার ফন্দি আঁটেন। টগরও আর পিছিয়ে থাকে না। পারুলকে সরিয়ে দিয়ে বাড়িতে নিজের রাজত্ব কায়েম করার স্বপ্ন দেখতে শুরু করে সে। এর মধ্যেই মল্লার আর টগরের বিয়ের আয়োজন চলছে ধুমধাম করে। পারুলের মা-বাবা তাকে দায়িত্ব দিয়ে যায় টগরকে সামলানোর। কিন্তু পারুল জানে, এই কাজ মোটেই সহজ হবে না।

অন্যদিকে মল্লারের ঘরে নতুন কাণ্ড। ফুলশয্যার আড়ালে টগর তার ইচ্ছে স্পষ্ট করে জানায়—এই বাড়ির সব সম্পত্তির মালিক যেন তার সন্তান হয়। মল্লার হতবাক হয়ে যায় এসব শুনে। পড়াশোনার চাপের মধ্যেই এই বাড়তি সমস্যায় সে আরও দিশেহারা। এমনকি সে পারুলের কাছে এসে মন খুলে কথা বলতে বাধ্য হয়। কিন্তু টগর সেখানেও হাজির হয়ে ঝামেলা বাঁধাতে থাকে। শেষে পারুল তাকে চড় মেরে সাবধান করে দেয়, মল্লারকে যেন আর বিরক্ত না করে।
পরের দিন মল্লার কোনোমতে পরীক্ষায় বসে। এর মধ্যেই ঘোষণা হয় বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ প্রতিযোগিতার। রায়ান পারুলকে খোঁচা মেরে জানিয়ে দেয়, ব্রাইট মাইন্ডসের চ্যাম্পিয়ন সে হলেও এবার স্কলারশিপ জিতবে শুধুই রায়ান। এই খবর রায়ানের মা টগরের সঙ্গে ভাগ করে নেন এবং পরিকল্পনা করেন, পারুলের পড়াশোনার ক্ষতি করতেই হবে।
আরও পড়ুনঃ টিকলো না শিনার চালাকি, রোহিতকে বাঁচাতে মাঠে নামল ফুলকি! দুর্দান্ত মোড় আজকের পর্বে
সেই প্ল্যান অনুযায়ী টগর জ্বরের নাটক করে বসে। রসুন খেয়ে শরীর গরম করে ফেলে এবং অভিনয় করে অসুস্থ হয়ে পড়েছে। প্রথমে পারুল সত্যিই চিন্তিত হয়ে পড়ে। কিন্তু টগরের শরীর থেকে রসুনের গন্ধ পেয়ে সন্দেহ জাগে তার মনে। রান্নাঘরে খোঁজ নিয়ে প্রমাণও পেয়ে যায়। তখনই সব বুঝে যায় পারুল—তার পড়াশোনার পথে ইচ্ছে করেই বাধা দিচ্ছে টগর। এবার পারুল কীভাবে এই চক্রান্তের জবাব দেয়, সেটাই দেখার অপেক্ষা।
