Bangla Serial

প্রমাণ জোগাড় করতে কীর্তন! সোজা পথে কাজ না হওয়ায় এইবার অন্য পথ বেছে নিলো ফুলকি! সব শুনে অবাক রোহিত!

Phulki Today Episode: একটা না একটা উৎপটাং বুদ্ধি বের করে সেটাকে কাজে লাগিয়ে আসল কাজ হাসিল করার মামলায় একেবারে নাম্বার ওয়ান জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। এই ধারাবাহিকের নায়িকা ফুলকির কাণ্ডকারখানায় মুগ্ধ দর্শক মহল। যত দিন যাচ্ছে ধারাবাহিকটি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। টিআরপি তালিকাতেও প্রথম স্থান দখল করেছে এই মেগা।

ফুলকি আজকের পর্ব ১৪ মে ( Phulki Today Episode 14 may )

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি এখন প্রতিজ্ঞা করেছে সে তার ছন্দক দাদাকে ঠিক নির্দোষ প্রমাণ করেই ছাড়বে আর তার জন্য তাকে যতদূর যেতে হয় ততদূর সে যেতে রাজি। কিন্তু বারবার তার কাজে ব্যাঘাত সৃষ্টি করে চলেছে ঈশিতা আর রুদ্ররূপ সান্যাল। তাই এইবার ধারাবাহিকের নায়িকা ফুলকি এমন একটা মতলব বের করেছে যে তাকে আটকানো আর সম্ভব হবে না রুদ্রর।

সব জেনে গেল ঈশিতা

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ফুলকি রোহিত আর ধানসিঁড়ি তিনজন মিলে গোপনে শলাপরামর্শ করতে থাকে। তারা ঠিক করে এবার তারা সেই পুলিশ স্টেশনে যাবে যেখানে সমস্ত প্রমাণগুলো জমা রয়েছে। সেগুলো দেখেই বোঝা যাবে ঠিক কি কি দিয়ে ছন্দকে দোষী প্রমাণ করা হয়েছিল। সেগুলো জানা গেলেই সেগুলোকে কাটানোর উপায় বের করা সম্ভব। কিন্তু তাদের এই সমস্ত কথা বাইরে থেকে শুনে নেয় ঈশিতা আর সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়ে দেয় তার রুদ্র দাকে।

রুদ্রর কথায় পিছিয়ে এলো পুলিশ

রুদ্র সঙ্গে সঙ্গে সেই সময় ডিউটিতে থাকা পুলিশ অফিসারকে অফিসে ডাকে এবং বলে, “বর্তমানে যে রয়েছে তাকে বলে দিন সে যেন রোহিতকে কোন প্রমাণ না দেখায়।” রুদ্র যেমন বলে ওই পুলিশ অফিসার ঠিক তেমনটাই করে। যার ফল স্বরূপ রোহিত থানায় গেলেও তাকে কোনরকম প্রমাণ দেখানো হয় না উল্টে রোহিত পুলিশ অফিসারের সময় নষ্ট করছে এই বলে তাকে বের করে দেওয়া হয়। বিষয়টা বেশ গোপনীয় বলে রোহিত আর কিছু বলতে পারেনা।

আরও পড়ুন: মাতৃ দিবসের দিন তন্বীর গলায় বিষাদের সুর, খারাপ খবর অভিনেত্রীর জীবনে, কী ঘটলো হঠাৎ?

প্রমাণ জোগাড় করতে কীর্তন করবে ফুলকি!

ফিরে এসে রোহিত ফুলকি আর তার বোনকে সমস্তটা খুলে বলে। ফুলকি বুঝতে পারে এর মধ্যেই তাদের কথা শুনে নিয়ে এই কারসাজিটা করা হয়েছে। এর মাঝেই ফুলকিকে ফোন করে ভোম্বল। সে বলে এখানে কীর্তন হচ্ছে ফুলকি যেন তাড়াতাড়ি চলে আসে। ফুলকি কীর্তনে যেতে পারে না ঠিকই তবে একটা দারুন বুদ্ধি তার মাথায় চলে আসে। সে ঠিক করে কীর্তন দিয়েই আসল সত্যিটা বের করবে সে। তাই এবার একটা কীর্তন করার পরিকল্পনা করে আর এই পরিকল্পনায় যোগ দেয় তমাল পিয়াল লাবু প্রত্যেকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন