তোর্সা নামেই তাঁকে চেনে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) দর্শক। জি বাংলার (Zee Bangla) রেকর্ড ব্রেকিং মেগা ধারাবাহিক (Mega Serial) মিঠাই (Mithai) শেষ হয়েছে। তবে এখনও তিনি দর্শকদের কাছে দুষ্টু-মিষ্টি তোর্সা। আসলে অভিনেত্রী তন্বী লাহা রায়কে (Tonni Laha Roy) সবাই তোর্সা নামেই চেনেন। এখন যদিও অভিনয় থেকে দূরে আছেন তন্বী। তবে সমাজমাধ্যমে মাঝেমধ্যে তাঁর ব্যক্তিগত জীবনের ঝলক পাওয়া যায়।
মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের বিশেষ বান্ধবীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। উচ্ছেবাবুর সঙ্গে মিঠাইয়ের বিয়ের পর শত্রুতা শুরু করে সে। যার জেরে মোদক পরিবারের অন্য সদস্যের গলায় মালা দিয়ে হলেও, মোদক বাড়িতে প্রবেশ করে সে।
দিনকয়েক আগে ধারাবাহিকের নায়িকা সৌমীতৃষা কুন্ডুর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান অভিনেত্রী। একে অপরকে আনফলো করেন। প্রকাশ্যে সৌমীতৃষার উদ্দেশ্যে তোপ দাগেন ‘প্রয়োজনে সহকর্মীদের ব্যবহার করেছেন সৌমীতৃষা’। যা নিয়ে চলে জোর তরজা। নেটিজেনরা ভাগ হয়ে যান দু’ভাগে। একদল মিঠাইয়ের সাপোর্টে তো অন্যজন তোর্সার।
আরও পড়ুনঃ দূরত্ব মিটলো কৌশাম্বী-সৌমীতৃষার! নতুন বউকে জোর করে মিষ্টি খাওয়ালেন ‘মিঠাইরানি’
মিঠাই (Mithai) ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছন অভিনেত্রী। গত বছর জুন মাসে জানিয়েছিলেন মায়ের অসুস্থতার খবর। তখন সৌমীতৃষাও কমেন্ট করে আরোগ্য কামনা করেছিলেন সহঅভিনেত্রীর মায়ের। এবছর চিত্র বিশেষ বদলায়নি। মাতৃ দিবসের দিন যখন সব সেলিব্রিটিরা মায়ের সঙ্গে ছবি পোস্ট করছেন, তন্বীর গোলায় বিষাদের সুর।
মাদার্স ডে-র দিন কী বলেছেন অভিনেত্রী?
সমাজমাধ্যমে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী তন্বী লাহা রায়। নিজের স্টোরিতে হাসপাতালে চিকিৎসাধীন মায়ের ছবি শেয়ার করে লিখেছেন,’হ্যাপি মাদার্স ডে মা। তুমি শক্ত থাকার উদাহরণ। তোমার কত কষ্ট হয়েছে তুমি তখনও বলোনি। আজও বলো না।। কারণ তুমি মা।’পোস্টটি থেকে স্পষ্ট আরও একবার হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রীর মা। যদিও এই বিষয়ে সমাজমাধ্যমে মুখ খোলেননি তন্বী। তাই তাঁর মায়ের কি হয়েছে জানা যায়নি।
