EntertainmentBangla Serial

দূরত্ব মিটলো কৌশাম্বী-সৌমীতৃষার! নতুন বউকে জোর করে মিষ্টি খাওয়ালেন ‘মিঠাইরানি’

দিন কয়েক আগেই সাত পাকে ঘুরেছেন মিঠাই পরিবারের নায়ক আদৃত রায় (Adrit Roy) ও তাঁর বছর দেড়েকের প্রেমিকা তথা মনোহরা পরিবারের দিদিয়া কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakrabory)। টলিউডের চর্চিত জুটি আদৃত-কৌশাম্বীর (Adrit-Kaushambi) বিয়ের প্রতিটি মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছেন তারা। তবে আদৃত-কৌশম্বীর বিয়ের আবহে আলোচনার কেন্দ্রে এসেছেন আরেক অভিনেত্রী। ‌তিনি আর কেউ নন আদৃতর অনস্ক্রিন বউ সৌমীতৃষা কুন্ডু
(Soumitrisha Kundu)

আদৃত-কৌশাম্বীর বিয়ে থেকে রিসেপশন গোটা মিঠাই পরিবার উপস্থিত হলেও দেখা মেলেনি অভিনেত্রী সৌমীতৃষার। ধারাবাহিক শেষ হতে সকলের থেকে বিস্তর দূরত্ব তৈরি করেছেন তিনি। মিঠাইরানির উচ্ছেবাবুর বিয়ে! সবাই চেয়েছিলেন বিয়ের মণ্ডপে ‘মিঠাই’-কে দেখতে। আবার অনেকে বলেছেন, মিঠাই না গিয়ে ভালোই করেছে! এসবের মধ্যে একটি কথা ঘোরাঘুরি করছে। মিঠাই এবং কৌশাম্বীর সম্পর্কের অবনতি। উচ্ছেবাবুর প্রেমিকা হওয়ার পর থেকেই নাকি সম্পর্ক তেতো হয়েছে দুজনের!

মিঠাইয়ের সেট থেকেই আদৃত এবং কৌশাম্বীর সম্পর্কের শুরু। তার আগে আদৃতর বন্ধু হয়ে ছিলেন একমাত্র সৌমীতৃষা। মিঠাই ধারাবাহিক চলাকালীন সৌমীতৃষা এবং কৌশাম্বীর মধ্যেও ছিল অটুট বন্ধুত্বের সম্পর্ক। তবে এখন দুজনের মধ্যে মাইল খানের দূরত্ব! এরই মধ্যে একটি ভিডিও মন ভালো করে দিয়েছে অনুরাগীদের। যে ভিডিওতে দেখা যাচ্ছে, আদরের দিদিয়াকে জোর করে মিষ্টি খাওয়াচ্ছেন মিঠাই!

কৌশাম্বী ও সৌমীতৃষার মধ্যে গলল অভিমানের বরফ?

আবার কাছাকাছি সৌমীতৃষা-কৌশাম্বী? ভিডিও তো সেটাই বলছে। উচ্ছেবাবুর নতুন বউকে জোর করে মিষ্টি খাইয়ে দিচ্ছেন মিঠাই। যেখানে কৌশাম্বী বলছেন, তিনি মিষ্টি খান না।‌ তখন মিঠাই পাল্টা বলছেন, আমরা নিজের হাতে বানিয়েছি। কৌশম্বী তখন উত্তর দেন তাই জন্যই তো এত বাজে খেতে!তবে শুধু মিঠাই আর কৌশাম্বী নন, ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী তন্বীকেও।

আরও পড়ুন: অভিযুক্তর বাড়িতে গিয়ে অনেক বড় প্রমাণ পেয়ে গেল ফুলকি! ছন্দকের প্রেমে পড়লো ধানু! ভয় পেয়ে গেল ঈশিতা

ধারাবাহিক শেষ হতে একে অপরকে আনফলো করেছেন তাঁরা। সম্পর্কের সমীকরণ যে মোটেই সুস্থ নয় আন্দাজ করতে পারেন নেটিজেনেরা। যদিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওটি ধারাবাহিক চলাকালীন। মিটাইতে ‘হেলদি হেঁশেল’ প্রতিযোগিতার পর, নিজের হাতে দিদিয়াকে মিষ্টি খাইয়ে দিয়েছিলেন মিঠাই। কিন্তু বর্তমান পরিস্থিতি আবার কবে এক করবে তাঁদের? এই মুহূর্ত দেখার অপেক্ষায় শত শত অনুরাগী।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন