Phulki Today Episode: সত্যের অন্বেষণে অনেক সময় অনেক কথাই লুকিয়ে যেতে হয়, ছদ্মবেশ নিতে হয়, অনেক বুদ্ধি করে মাথা ঠান্ডা রেখে চলতে হয়। আর এইসব কটা গুন বর্তমান জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকার মধ্যে। শুরু হওয়ার পর থেকেই তার সাহসী চরিত্র মন কেড়ে নিয়েছে ভক্তদের। ধারাবাহিকের বর্তমান গল্পে থাকার রহস্য ধারাবাহিকটির প্রতি আরো বেশি আকর্ষণ সৃষ্টি করছে দর্শকম মহলের।
ফুলকি আজকের পর্ব ১৩ মে (Phulki Today Episode 13 may)
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, জামাই বাবু অর্থাৎ রুদ্ররুপ সান্যাল এবং চিংড়ি দিদি অর্থাৎ ঈশিতাকে হাতে নাতে ধরার একটা বিরাট বড় সুযোগ এসেছে ধারাবাহিকের নায়িকা ফুলকির কাছে। আর সেই সুযোগটাকে কাজে লাগাতেই উঠে পড়ে লেগেছে ফুলকি। কারণ তাকে সমস্ত অপমানের বদলা নিতে হবে। অনেক পুরনো হিসেব মেটাতে হবে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সবাই ঘুমিয়ে পড়তেই বারান্দার আলো নিভিয়ে দিয়ে ফুলকি ধানসিঁড়ি এবং রোহিত তিনজনে বেরিয়ে পড়ে। বেরিয়েই তারা দেখতে পায় পিয়ালের মা তাদের দিকেই আসছে কিন্তু চশমা না পড়ায় তাদেরকে চিনতে পারেনা সে এবং পরে ভূত ভেবে ভয়েতে ঘরে চলে যায়। এদিকে আওয়াজ পেয়ে ঈশিতা চলে আসে ফুলকির ঘরে। এসে দেখে ফুলকি ঘুমোচ্ছে। তখন একটু শান্ত হয়ে আবার নিজের ঘরে চলে যায় সে। আর এদিকে তারা তিনজনে পৌঁছে যায় ছন্দকের বাড়ি।
অনেক বড় প্রমাণ পেল ফুলকি
সেখানে গিয়ে সেই পুলিশ অফিসারের দেখা পায় ফুলকি, যিনি আরাবাড়ির জঙ্গলে রোহিত ফুলকিকে উদ্ধার করেছিলেন। এরপর সবাই মিলে ঘরটা ভালো করে তদন্ত করতে থাকে। আর সেখানেই দেখতে পায় একাধিক টিকিট। তারা বুঝতে পারে ছন্দকের টিকিট জমানোর নেশা ছিল। এরপর তারা এই একই প্রশ্ন ছন্দককে জিজ্ঞাসা করতেই সে স্বীকার করে। কিন্তু ছন্দক ধানসিঁড়িকে বলে, জয়িতার বাড়ির লোকজন অনেক বড় উকিল নিয়ে আসবে, তার সামনে ধানসিঁড়ি টিকতে পারবে তো?
আরও পড়ুন: হোক না জাঁদরেল শাশুড়ি, মাতৃদিবসের পর্বে কৃষ্ণার অভিনয় দেখে চোখে জল দর্শকদের! প্রশংসায় পঞ্চমুখ নেটমহল
প্রেমে পড়ল ধানসিঁড়ি
ছন্দকের কথা গুলো মোটেই ভালো লাগেনি ধানুর। সে খুব রেগে যায়। ধানসিঁড়ি বলে ওই লোকটার সামনে তার কেমন যেন পেট গুড়গুড় করে, কথা বেরোয় না। ফুলকি বলে, তাহলেতো বোঝাই যাচ্ছে ধানু দিদির ছন্দক দাদার প্রেমে পড়েছে কারণ ফুলকিরও রোহিতের সামনে একই অনুভূতি হয়। এই নিয়ে যখন সবাই হাসি ঠাট্টা করছে ঠিক তখনই ধানসিঁড়িকে ফোন করে তার স্যার আর ফোন করে এই কেসটা তুলে নিতে বলে। এটা শুনে ফুলকি বলে, এইবার সময় চলে এসেছে নিজেকে প্রমাণ করে দেখানোর।
