Bangla Serial

হোক না জাঁদরেল শাশুড়ি, মাতৃদিবসের পর্বে কৃষ্ণার অভিনয় দেখে চোখে জল দর্শকদের! প্রশংসায় পঞ্চমুখ নেটমহল

এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) টিআরপির (TRP) শীর্ষে ফুলকির (Phulki) সঙ্গে যৌথ ভাবে বিরাজ করছে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। গত কয়েক সপ্তাহ ধরে টানা বেঙ্গল টপারের পালক জুড়ছে নিম ফুলের মুকুটে। এই মুহূর্তেও ধারাবাহিকের পর্বে চলছে টান টান উত্তেজনা। অনেক বুদ্ধি খাটিয়েও শেষ পর্যন্ত নায়িকার কাছে ঠিকই ধরা পড়ে গিয়েছে খলনায়িকা ঈশা।

পর্ণার করুণ দশা দেখে কেঁদে ফেলল কৃষ্ণা

ধারাবাহিকের নায়িকা আলোকপর্ণা বুঝতে পেরেছে শুধু ঈশা নয়, দত্তবাড়ি ভাঙনে হাত রয়েছে অয়ন ও মৌমিতারও। সত্যিটা সকলের সামনে চলে আসবে বুঝতে পেরে হাতাহাতিতে জড়ায় মৌমিতা ও পর্ণা। তখনই ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয় গল্পের নায়িকা।

শাশুড়ি কৃষ্ণার সঙ্গে বনিবনা না থাকলেও, পর্ণার অবস্থা দেখে কেঁদে ফেলে কৃষ্ণাও। পর্ণার এতটাই রক্তক্ষরণ হয়েছে যে এই মুহূর্তে সকলে ভাবছে তাকে আর বাঁচানো যাবে না। এরপর তড়িঘড়ি ডাকা হয় অ্যাম্বুলেন্স। জখম অবস্থায় পর্ণাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এদিনের এপিসোড নিয়ে কী বলছেন?

এক নেটিজেন লিখেছেন,’আজকের এপিসোড দেখে সত্যিই কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।সবার এত সুন্দর অভিনয়, বিশেষ করে সৃজন আর কৃষ্ণার। তবে আমার নজর কেড়েছে শেষের সিন্। সৃজন যখন দেখল কৃষ্ণা পর্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।’

আরও পড়ুনঃ ঈশিতাকে ঘোল খাওয়ানোর দারুন উপায় বের করল নায়িকা! রোহিত এর কাছে আসতে গেলেই শালিনীকে উচিত শিক্ষা দিল ফুলকি!

অন্য এক নেটিজেন বলছেন, ‘আজ কৃষ্ণা আর সৃজনের অভিনয়! পর্ণাকে এই অবস্থায় দেখে সৃজন কষ্ট পাচ্ছে! আর যে পর্ণাকে সহ্য করতে পারত না মানে কৃষ্ণা, সে কষ্ট পাচ্ছে পর্ণার জন্য। পুটিকে আবার বলল কৃষ্ণা তুমি ঠাম্মির সাথে ঘরে যাও। কৃষ্ণা কিন্তু পর্ণা আর পুটি দুজনের ভালো চায়। আজ মাদার্স ডেতে কৃষ্ণার এইরকম একটা সিন দেখে ভাল লাগল।’

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন