টলিউডের পরিচিত মুখ অভিনেতা তথাগত মুখার্জি (Tathagata Mukherjee) একাধিক সিনেমা ও ধারাবাহিকে কাজ করে আজ তিনি দর্শক মনে প্রতিষ্ঠিত। ব্যক্তি হিসেবে অত্যন্ত সচেতন তথাগত। স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে ভালোবাসেন। তথ্য লুকিয়ে চলায় বিশ্বাসী নাম তিনি। শুটিং ফ্লোরেও বহু বেঁফাস মন্তব্য করেছেন বলে জানালেন। আর সেই কারণেই বিভিন্ন প্রজেক্ট থেকে একসময় বাদ পড়েছিলেন তিনি।
টলিউডের জনপ্রিয় তারকাদের তালিকায় প্রথম দিকে নাম রয়েছে অভিনেতা-পরিচালক তথাগত মুখার্জীর। ছবিতে অভিনয় করার পাশাপাশি এখন তিনি একজন পরিচালকও। নিজের হাতে ছবি গড়েছেন। তবে স্পষ্টবাদী অভিনেতা অন্যান্যদের মতো চুপ করে থাকতে পারেন না। অপ্রিয় হলে সে কথা মুখের উপর বলে দেন। আর সেই কারণেই বহু প্রজেক্ট থেকে একেবারে বাদ দেওয়া হয়েছে তাকে।
তথাগত মুখার্জী সবসময়ই চর্চায় থাকেন। বিভিন্ন সময় ব্যক্তিগত এবং পেশাগত দিক থেকে তাকে নিয়ে নানান আলোচনা হয়। দেবলীনা সঙ্গে তার সম্পর্ক এবং বিবৃতির সঙ্গে তার প্রেম চর্চার কেন্দ্রে থাকে বছরের অধিকাংশ দিন। যদিও ব্যক্তিগত জীবনকে আয়না করতে ভালোবাসেন না নায়ক। অভিনয় এবং পরিচালনা নিয়েই তার একমাত্র জগত। এর বাইরে নতুন কোন পদক্ষেপ নেওয়ার আগে মনে মনে ধন্দে ভোগেন টলি অভিনেতা।
টলিউড নিয়ে অকপট অভিনেতা তথাগত মুখার্জি
অভিনেতা জানান,তিনি নিজের প্রতি অনেক বেশি সন্দেহপ্রবণ। অন্যের প্রতি নয়। তবে এখনো বহু জিনিস করতে ইচ্ছে হলেও সময়ের অভাবে করে উঠতে পারছেন না। অভিনেতার কাছে প্রশ্ন যায় তিনি কখনো রাজনীতিতে নামবেন নাকি। উত্তরে তথাগত জানান, দুটি ভিন্ন রাজনৈতিক দলের তরফে তার কাছে চিঠি এসেছিল। কিন্তু দুটি প্রস্তাব হাসিমুখে ‘না’ করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: বড় খবর! জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি!’ প্রকাশ পেলো সম্প্রচারের সময়!
অভিনেতার স্পষ্ট জবাব, অর্থ উপার্জন করার জন্য তিনি রাজনীতিতে নামবেন না। তাঁর একটুকরো জগতেই তার বিচরণ। বর্তমানে তিনি স্টার জলসার রোশনাই ধারাবাহিকে অভিনয় করছেন। খলনায়ক রাজেশের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। বরাবরের মতো এই চরিত্রেও যথেষ্ট সাবলীল অভিনেতা তথাগত। পর্দায় ফুটিয়ে তুলছেন নিজের নতুন খল চরিত্রকে। তবে সব শেষে অভিনেতার একটাই কথা, তিনি নিজে কখনো তাঁর ক্ষমতার অপব্যবহার করবেন না। অন্তত সচেতনভাবে তো নয়ই।
