বাংলা টেলিভিশনের ধারাবাহিকের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল ‘ফুলকি’ (Phulki)। এই সময় ফুল্কিতে চলছে রুদ্ধশ্বাস পর্ব। লাবু ফুলকি এবং ফুলকির দিদি মিলে আটক করে রেখেছে রুদ্রকে। যে ভাবেই হোক জামাইবাবুর পেট থেকে আসল কথা বের করতে হবে, এটাই ফুলকির আসল উদ্দেশ্য।
এদিকে, সন্দেহের চোখ কখনই সরাতে পারছে না ফুলকির ওপর থেকে রোহিত। অশোকনগরের পোড়া মন্দিরে অবস্থায় ফুলকি ও তাঁর দিদির হেফাজতে ছিল রূদ্র কিন্তু, এখন তাঁকে সরিয়ে নিয়ে গেছে লাবণ্য। রুদ্র রায়চৌধুরী বাড়ির শত্রু হলেও তাঁকে নিয়ে চিন্তিত গোটা রোহিতের পরিবার।

কিন্তু, রুদ্রকে যতই ফুলকি ও লাবু আটক করে রাখুক না কেন তাঁদের ফাঁদে কখনই পা দেবে না সে। গত পর্বে দেখা গেছে রুদ্রকে গুদাম ঘরে হাত-পা বেঁধে রেখেছে। কিন্তু, রুদ্রর জ্ঞান ফেরা মাত্রই পালানোর চেষ্টা করে।
আরও পড়ুনঃ সদ্যোজাত শিশুকে নিয়ে স্বামীর স্মৃতিচারণ করছে শুভ! সমস্ত পুরনো স্মৃতি হারিয়ে নিঃস্ব আদৃত!
এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, লাবু, ফুলকি এবং তাঁর দিদি নিজেদের কাজে ব্যস্ত থাকায় ফাঁক বুঝে পালিয়ে যায় রুদ্র। কিন্তু, দেখা যাচ্ছে ফুলকি মনে মনে আশঙ্কা করতে থাকে ‘সুযোগ বুঝে পালিয়ে গেল না তো জামাইবাবু’ এই ভাবনা ভাবতে থাকে। এখন ভাবার বিষয় একটাই, ফুলকির কাছে কী আদৌ ধরা দেবে শয়তান রুদ্রজিৎ নাকি পালিয়ে বাঁচাতে পারবে নিজের প্রাণ?
