জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ফুলকি’তে (Phulki) চলছে রুদ্ধশ্বাস পর্ব। একেবারে, ফুলকি ও রুদ্রর মধ্যে চলছে কাটায় কাটায় টক্কর। জামাইবাবুর পর্দা ফাঁস করবে বলে উঠে পড়েছে ফুলকি। ফুলকির সঙ্গে জোট বেঁধেছে তাঁর দিদি এবং লাবণ্য।

প্রাথমিকভাবে, রুদ্র হসপিটালে ভর্তি থাকলেও পরবর্তীকালে নিখোঁজ হয়ে যায়। তবে, ধারাবাহিকের গল্প এগোতেই জানতে পারা গেল রুদ্রকে অশোকনগরের এক পড়ো মন্দিরে আটকে রেখেছে ফুলকি। আর এই সবকিছুই চলছে রোহিতের অজান্তে।
কিন্তু, সিরিয়ালের গল্পে দেখা যাচ্ছে একদিকে যেমন রুদ্র নিখোঁজ বলে চিন্তায় রয়েছে রায় চৌধুরী পরিবার, তেমনই মনে মনে ফুলকির মনে নিশ্চই রুদ্রকে নিয়ে কোনো প্ল্যান চলছে, এটাই ভাবছে রোহিত।
এই ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, ফুলকির ডেরা থেকে রুদ্রকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে লাবুর গোপন গুদাম ঘরে। বলাই বাহুল্য, রুদ্রকে আটক করে রাখা হলেও তাঁর পেট থেকে কোনো কথাই বার করতে পারছে না ফুলকি। এরই মধ্যে, রুদ্রর জ্ঞান ফেরার পরেই ফাঁক বুঝে পালিয়েছে রুদ্র।
আরও পড়ুনঃ লাবুর ডেরা থেকে পালালো রুদ্র! তবে কি রুদ্রর বিনাশ করতে পারবে না ফুলকি? কী হতে চলেছে আগামীদিনে ‘ফুলকি’ ধারাবাহিকে?
আগামীপর্বে, দেখা যাবে এক অনুষ্ঠানে রায় চৌধুরী পরিবার একসঙ্গে থাকলেও সেখানে ইলেকট্রিক বোর্ডের কিছু তার কেটে দিয়ে পালিয়ে যায় রুদ্র, যাতে বিপদের কবলে পড়ে রায় চৌধুরী পরিবার। অন্যদিকে ফুলকি সকলকে সাবধানে থাকতে হবে বলে সচেতন করে দেয়। তবে, কী শুভ শক্তি হার মানবে অশুভ শক্তির কাছে?
