Bangla Serial

জেঠিমণির সামনে জামাইবাবুর পর্দা ফাঁ’স! এবার হৈমন্তীর মুখোমুখি রুদ্র!

‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে চলছে ধুমধুমার কান্ড! লড়াই এখন আর আড়াল থেকে নয়, মুখোমুখি। বিগত বেশ কিছুদিন ধরে রুদ্রকে ধরপাকড় করার চেষ্টা করছে লাবু, ফুলকি ও তাঁর দিদি। কিন্তু, কোনো কিছুতেই ধরা দিতে নারাজ রুদ্র। বারেবারে পালিয়ে বেঁচে যাচ্ছে জামাইবাবু।

রুদ্র হসপিটাল থেকে নিখোঁজ হওয়ার পর থেকেই রায় চৌধুরী বাড়ির ব্যস্ত হয়ে পড়েছে সবাই। এদিকে, পুলিশও তাঁকে খোঁজাখুঁজি করছে। সন্দেহের বশে পুলিশ আবার এর ফাঁকে ফুলকিকে এরেস্ট করতে আসায় বাড়ির সবাই প্রতিবাদ করে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

গতকালের পর্বে দেখা গেছে, সরকারী আবাসনের উদ্বোধনে লাবু এবং তাঁর পরিবারের সবাই অনুষ্ঠানে উপস্থিত থাকায় ফুলকি আশঙ্কা করে সেখানে গিয়েও রুদ্র তাদের কোনো ক্ষতি করতে পারে। কারণ, এর আগে রুদ্র ফাঁক পেয়ে লাবুর ডেরা থেকে পালিয়ে যায় সে।

আগামী পর্বে দেখা যাবে, রুদ্র চেয়েও কিনো ক্ষতি করতে পারেনি রায়চৌধুরী পরিবারের। রুদ্র গোপনে আবাসনের ইলেকট্রিক বোর্ডের তার কেটে দিয়ে গেলেও সবাই বিপদের হাত থেকে রক্ষা পায়। এই সময় বড়মা বলে সে রুদ্র সঙ্গে কথা বলতে যাবে।

আরও পড়ুনঃ বিপদের মুখে রায়চৌধুরী পরিবার! ইলেকট্রিক তার কেটে দিয়ে জিততে পারবে কী রুদ্র? কি হতে চলেছে ‘ফুলকি’র আগামী দিনের পর্বে?

এই সময় ফুলকি বড়মাকে বলে, ‘না তুমি কোথাও যাবেনা। আমরা যাব, আমরা সবাই মিলে বোঝাপড়া করতে যাব। মুখোমুখি দাঁড়াবো কিন্তু আটঘাঁট বেঁধে’। তবে কী এবার সত্যিই শত্রুর বিনাশ হতে চলেছে ফুলকির হাতে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন