Bangla Serial

বিপদের মুখে পারুল! শিরিনের ষ’ড়যন্ত্রে পা দিলো নায়িকা! কী হতে চলেছে ‘পরিণীতা’র আগামী পর্বে?

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে এখনও কুম্ভ মেলার রেশ কাটেনি। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে কুম্ভ মেলায় ঘটে চলছে নানা কান্ড। প্রসঙ্গত, পারুল অপমানিত হয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরে গেলেও পরবর্তীকালে মেলায় ফের দেখা হয়ে যায় পারুল-রায়ানের।

এদিকে, পারুল আর রায়ানের কথার মাঝে সবসময় তৃতীয় ব্যাক্তি ব্যাঘাত দিচ্ছে শিরিন। শিরিনের কেবল একটাই লক্ষ্য রায়ানকে পারুলের থেকে দূরে রাখা। কিন্তু, ভাগ্যের ফেরে তাঁরা বারবার এক হয়ে যায়।

Tollywood serial Zee Bangla entertainment Bengali serial, বাংলা ধারাবাহিক বিনোদন জি বাংলা পরিণীতা টলিউড অভিনেতা অভিনেত্রী, উদয় প্রতাপ সিং

প্রসঙ্গত, কিছুদিন আগে রায়ান ও তাঁর বন্ধুরা মেলাতে কোথাও খাবার খোঁজ না পাওয়ায় অবশেষে পারুলদের রান্না করা খাবারই খেতে হয় তাঁদের। এমনকি, একই থালায় খাবার খায় পারুল-রায়ান।

গত পর্বে দেখা গেছে, সবাই মিলে স্নান করতে গেছে গঙ্গাসাগরে। কিন্তু, এদিকে সাঁতার জানে না পারুল। তাই, ভীড়ের মধ্যে পারুলের দাদা তাঁর দায়িত্ব দিয়ে গেছে রায়ানের ওপর। এই দেখে রীতিমতো রেগে যায় শিরিন।

আরও পড়ুনঃ জেঠিমণির সামনে জামাইবাবুর পর্দা ফাঁ’স! এবার হৈমন্তীর মুখোমুখি রুদ্র!

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, একা একা স্নান করতে নেবে পারুল হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে এবং সবাই দেখা সত্ত্বেও কিছুই করতে পাচ্ছে না। এই সময় শিরিনের পিছনে এসে একজন বলে, ‘প্রতিশোধটা কেমন নিলাম ম্যাডাম? আপনি খুশি তো, ছুরি দিয়ে দড়িটা আমিই কেটে দিয়েছি’। তবে, কী পারুল জলে ডুবে মারা যাবে নাকি কেউ বাঁচাবে তাঁর প্রাণ?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন