আজকাল প্রায় অনেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা প্রায় সকলেই নিজের পেশার সঙ্গে সঙ্গে নিজের জীবনের খুঁটিনাটি বিষয়কে ভিডিওর তুলে ধরছে সমাজমাধ্যমে। আবার সেই সব বিষয় নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা চলতেই থাকে। অনেকে আবার এমনও আছেন তারা নিজের দশটা-পাঁচটা বাধা ধরা চাকরি ছেড়ে হয়ে উঠেছেন ইউটিউবার (YouTuber), আবার কেউ অভিনয়ের পোশাকে সঙ্গ করেই হয়ে উঠছেন ভ্লগার।
বর্তমানে এমনই এক তারকা জুটি, যাঁরা কিনা ইউটিউবারও বটে। জীবনের খুঁটিনাটি বিষয় থেকে বিশেষ কোনো জীবনের দিন তাদের ব্যাপারে সবকিছুই জানা যায় ভ্লগের মাধ্যমে, চ্যানেলের নাম রুদ্রজিৎ প্রমিতা ব্লগ। এই তারকা জুটি ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ। গত দু’বছর কিংবা তার বেশি সময় ধরে একসঙ্গে ব্লগ বানিয়ে সকল নেটিজেনদের মনোরঞ্জন করে যাচ্ছে।
এই মুহূর্তে রুদ্রজিৎ প্রমিতার ভ্লগের মাধ্যমে জানতে পারা যাচ্ছে যে, আগামী দিনে খুব শীঘ্রই তারা সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়তে চলেছে। ভ্লগের শুরুতেই তাঁরা বলছেন, এবার তাঁরা প্রস্তুতি শুরু করতে চলেছে সামাজিক বিয়ের। আর সেইজন্যই তাঁরা সকাল সকাল পৌঁছে গিয়েছে বর্ধমানের পি সি চন্দ্রের ব্রাঞ্চে। গয়নার মধ্যে থাকছে সোনা থেকে শুরু করে হীরে, সবটাই।
আরও পড়ুনঃ পাল্টা প্রতিশোধ নিতে ক্ষেপে গেল রায়ান! ঘটিয়ে ফেলল ভয়ংকর কান্ড! ধারাবাহিকের আগামী পর্ব ফাঁ’স!
এর আগে তাঁদের আইনতভাবে বিয়ে হয়ে গেছে আর আগামীদিনে তাঁরা আনুষ্ঠানিকভাবে সামাজিক বিয়ে করতে চলেছে। বিয়ের কেনাকাটা শুরু হতেই চোখে মুখে খুশির ঝলক দেখতে পাওয়া যাচ্ছে। জি বাংলার ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের পর থেকে এই জুটির মধ্যে প্রেমের গুঞ্জন চলতে থাকে। তারপর, প্রেমের সম্পর্ক কিছুটা এগানোর পর আইনতভাবে বিবাহ সম্পন্ন করেন। লগের মাধ্যমে এই খবর তাদের অনুরাগীরা পাওয়া মাত্রই বেশ খুশি হয়েছেন। সমাজ মাধ্যম ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়।
