Bangla Serial

পাল্টা প্রতিশোধ নিতে ক্ষেপে গেল রায়ান! ঘটিয়ে ফেলল ভয়ংকর কান্ড! ধারাবাহিকের আগামী পর্ব ফাঁ’স!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল তার ফোনে রেকর্ড করা সব প্রমাণ শিরিনদের সামনে তুলে ধরে। এরপরে তারা খুব ভয় পেয়ে যায় এবং সবাই একেক করে ক্ষমা চাইতে থাকে পারুলের পায়ে পড়ে। পারুল তাদের স্পষ্ট করেই বলে দেয় যদি সবাই তার কাছে ক্ষমা না চায় তাহলে প্রিন্সিপালের কাছে গিয়ে এই প্রমাণ তুলে ধরবে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

এই কারণে সবাই কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার ভয়ে এক এক করে পারুলের পায়ে পরে ক্ষমা চায়। শিরিন, কলেজের সিনিয়ার সবাই এক এক করে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু যখন রায়ান সামনে এসে পারুলের কাছে ক্ষমা চাইতে যায় তখনই তার সামনে আসে দাদু। দাদু রায়ানকে স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে পারুল প্রিন্সিপালের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ভিডিও তুলে ধরবে। এরপর দাদু পারুলকে নিয়ে প্রিন্সিপালের ঘরে যায়। রায়ানরা তো ভয় পেয়ে আছে তাদের সাথে কি হবে এটা ভেবেই।

এরপর প্রিন্সিপাল তাদের সবাইকে ডেকে এনে কলেজ থেকে বের করে দেবার কথা বলে। গার্জিয়ান নিয়ে এসে প্রিন্সিপালের সঙ্গে দেখা করার কথা বলে। সবাই প্রিন্সিপালের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে কিন্তু প্রিন্সিপাল কোন কথা শুনতে চায় না। এরপর পারুল প্রিন্সিপালকে অনুরোধ করে যাতে সবাইকে ক্ষমা করে দেয়। কারণ পারুল চায় না তার জন্য তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাক।

আরও পড়ুনঃ আবার সেই পুরোনো জায়গায় জুডো ঝিলিক! স্বমহিমায় ছাতা বাড়িতে ফিরছে আঁখি! আসছে নতুন চমক!

পরিণীতা আজকের পর্ব ২৫ জানুয়ারি (Parineeta Today Episode 25 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পারুল যে এভাবে রায়ানদের সব সত্যি ফাঁস করে দিল, তাদের সবার সামনে অপমান করল সেটা কিছুতেই মানতে পারছে না তারা। তাই জন্যই পারুলকে সবার সামনে চ্যালেঞ্জ করল রায়ান। আর জানিয়ে দিল লড়াইটা এবারে শুরু হল। শিরিনও সাবধান করে দিল পারুলকে। কিন্তু পারুলও বুঝিয়ে দিলো তার কাউকে প্রয়োজন নেই সে একাই একশো। কি যে অপেক্ষা করছে দেখা যাক।

TollyXP NewsDesk