Bangla Serial

আবার সেই পুরোনো জায়গায় জুডো ঝিলিক! স্বমহিমায় ছাতা বাড়িতে ফিরছে আঁখি! আসছে নতুন চমক!

ঝিলিক আর আখি এখন এই দুই জমজ বোন যেন বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছে। কথা হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দুই শালিক’ (Dui Salik) নিয়ে। বর্তমানে, বাংলার দর্শকেরা ঝিলিক এবং আঁখিকে দেখে চিনতে পারার পদ্ধতিতে কিছুটা হলেও ধাতস্থ হওয়ায় পুরোপুরি এখনও আয়ত্তে আসেনি সকল দর্শকদের। ইতিমধ্যে সিরিয়ালে চলছে টান টান উত্তেজনা।

প্রাথমিকভাবে এই সিরিয়ালের গল্প ছিল দুই যমজ বোনের ছোটবেলায় বিচ্ছেদ হয়ে যাওয়ার পর বড়ো হয়ে দেখা হয় দুজনের কিন্তু কেউ কাউকে চিনতে পারেনা। পরবর্তীকালে ধীরে ধীরে গল্পের গতি বদলাতে থাকে।

এই মুহূর্তে সকলের সামনে এসে গেছে দুই শালিক-এর নতুন প্রমো। প্রমোতে দেখা যাচ্ছে ঝিলিকের মা আঁখিকে ঝিলিক ভেবে বলছে মা সিরিয়ালের ঝিলিকের নাম শুনেই তাঁর নামকরণ করেছে। এই সময় আঁখি বলে ওঠে, “তোমার এই আনন্দের সময় আসল মেয়ে জুডো ঝিলিকই তোমার পাশে থাকবে। আর আঁখি যাবে ছাতা বাড়িতে ঝিলিকের প্রক্সি দিতে”।

প্রমোতে আবার অন্যদিকে দেখা যাচ্ছে, ঝিলিক বলছে “ছবিতে লকেট গলায় এই ছোট্ট মেয়েটি আঁখি। আর লকেটে যার ছবি আছে সে হলো রাধা মাসি আঁখির মা। আঁখি, তোকে এবার ছাতা বাড়িতে আসতে হবে। আর ঝিলিক যাবে বস্তিতে, আঁখির প্রক্সি দিতে”।

দুই বোনই বাড়িয়ে দিয়েছে একে অপরকে সাহায্যের হাত। আগামী দিনেই ধারাবাহিককে নতুন কিছু ধামাকা হতে চলেছে, আশা করছে সিরিয়াল প্রেমীরা। অনেকেই আবার মনে করছেন, এই ঘটনার মাধ্যমে কি সব সত্যি সবার সামনে পরিষ্কার হয়ে যাবে?

আরও পড়ুনঃ বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি ফুলকি! জিততে পারলে সাফল্য হাতের মুঠোয়! নায়িকাকে হারাতে নতুন ছক কষছে শালিনী!

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন