Bangla Serial

বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি ফুলকি! জিততে পারলে সাফল্য হাতের মুঠোয়! নায়িকাকে হারাতে নতুন ছক কষছে শালিনী!

ফুলকি (Phulki) সিরিয়ালে এখন শোকের ছায়া। মারা গিয়েছে তমাল। আর এই বিষয়টি কেন্দ্র করেই চলছে পারিবারিক ঝামেলা। আজকে সিরিয়ালের এপিসোডে দেখা যাচ্ছে গল্পের শুরুতেই হৈমন্তী এবং ফুলকি মুখোমুখি দাঁড়িয়ে তর্ক বিতর্কের মাধ্যমে ঝগড়া চালাচ্ছে। ফুলকির কোথায় তমালের মৃত্যুর কারণ রূদ্র অর্থাৎ জামাইবাবু। কিন্তু বড়মা এই কথা মানতে একেবারেই নারাজ। এই কথা সূত্র ধরেই ফুলকি তুলে ধরে তুলে ধরে এমন কিছু সত্য কথা যা কিনা ছিল বড়মার অজানা। ফুলকি বড়মাকে এও বলে যে রোহিতের দাদা অর্থাৎ তথাগতর মৃত্যুর পিছনে দায়ী রুদ্র।

এইসব কথা শুনে বিজয় রেগে যায় জেঠিমণি। তাঁর কথায়, ফুলকি কেবলই রুদ্রকে ফাঁসাতে চাইছে। বড়মা রেগে গিয়ে বলে, সেই সময় তদন্ত করে জানা গিয়েছিল রোহিতের ধাক্কায় তথাগত পড়ে গিয়েই মারা গেছে। ফুলকিও এই সবকিছুর মাঝে রেগে গিয়ে কয়েকটি প্রশ্ন করে বসে বড়মা’কে। তথাগত এবং রুদ্র প্রাণের বন্ধু থাকলেও স্যার আর বড়দার সঙ্গে কি কোনো রক্তের সম্পর্ক ছিল না? এই সময়ে ফুলকি বড়মাকে তোয়াক্কা না করে জামাইবাবুর ঘটনো ঘটনাকে পরপর তাঁর চোখের সামনে তুলে ধরে। এমনকি ফুলকি বলে, “আজ ঈশিতা দিদি পর্যন্ত জামাইবাবুর আসল রুপটা জেনে ফেলেছে”। এই দৃশ্যে বড় মাকে ফুল কি জিজ্ঞাসা করে এইসব অন্যায় কি তার চোখে পড়ছে না।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

অন্যদিকে বড়জেঠু বলে ওঠে “এইসব কথাগুলো শোনার দরকার ছিল তোমার হৈমন্তী, অন্ধ স্নেহ মানুষের সর্বনাশের কারণ হয়”। অন্যদিকে দিভাই বলে “ফুলকি শেষ কথাগুলো অন্তত ঠিক বলেছে মা। একবারের জন্য হলেও তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারতে বলতে পারতে যে, ও আমাকে কেন এভাবে ঠকালো?” জেঠিমনিকে কথা শোনাতে দেখে রোহিত তার দিদি ভাইয়ের পাশে এসে দাঁড়ায় এবং তাঁকে সমর্থন করে কথা বলে। রোহিত বলে, “একবার প্রমাণ হোক রুদ্র কোনভাবে দাদার মৃত্যুর সঙ্গে জড়িত তারপর আমি কি রুদ্রর অবস্থা করি দেখো তুমি”। এই সময় বড় মা কাঁপতে কাঁপতে বলে, “ঈশিতা মিথ্যা কথা বলছে। আমার মন বলছে রুদ্রকে ফাঁসানো হচ্ছে”।

এই সবকিছু দেখে জেঠুমনি ফুলকি এবং রোহিতকে বলে, “তোরা যদি দিল্লি যেতে চাস, যা। আমি বাধা দেব না। শুধু নিজেদের ক্ষতি হতে দিস না আর। অন্যদিকে দিল্লিতে দেখা যায় ইন্ডিয়ান বক্সিং একাডেমির মিটিংয়ে আলোচনা হতে থাকে কাকে নির্বাচন করা হবে বক্সিংয়ের জন্য। বাড়ি থেকে তৈরি হয়ে ফুলকি এবং রোহিত রওনা দেয় দিল্লির পথে। বেরোনোর পথে তারা টিভি দেখে সুখবর পায় যে ইন্টারন্যাশনাল গুড উইল বক্সিং মিট-এ বাংলা থেকে নির্বাচিত হয়েছে ফুলকি দাস। স্বাভাবিকভাবে সবাই খুবই খুশি।

আরও পড়ুনঃ রায়ানকে তার কুকর্মের শাস্তি দিল পারুল! ফাঁ’স ধারাবাহিকের আগামী পর্ব!

খুশিতে আত্মহারা হয়ে রোহিত শিবেনদাকে ফোন করে বলে, “ইন্টারন্যাশনাল গুড উইল বক্সিং মিটে যাওয়ার জন্য কি ইন্ডিয়ান ফিমেল রিপ্রেজেন্টেটিভ কি ঠিক হয়ে গেছে?” অন্যদিকে দেখা যাচ্ছে শালিনী ম্যাডাম ফটোশুট করার সময় জানতে পারে ইন্টারন্যাশনাল বক্সিং মিট-এ বাংলা থেকে নির্বাচিত হয়েছে ফুলকি, তিনি নয়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন