Bangla Serial

রায়ানকে তার কুকর্মের শাস্তি দিল পারুল! ফাঁ’স ধারাবাহিকের আগামী পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দ্বিতীয়বার সফল হয় পারুল। ছেলেটি যে মেয়েটিকে পছন্দ করে তার নাম করে যখন তাকে ডেকে পাঠানো হয় তখন তাড়াতাড়ি করে নেমে আসে ছেলেটি। এরপরই পারুলরা ছেলেটিকে বস্তার মধ্যে বেঁধে দূরে সরিয়ে নিয়ে যায়। কিন্তু ছেলেটা প্রথমে কোনোভাবেই মুখ খুলতে চায় না। পারুলের গ্রামের লোকজন ওই ছেলেটিকে দড়ি দিয়ে টোটোর পিছনে বেঁধে টানতে টানতে নিয়ে যায়। তারপর বাধ্য হয়ে মুখ খোলে ছেলেটি।

Parineeta Today Episode 23 January

এদিকে আরেকটি বন্ধু রায়ানকে ফোন করে খবর দেয়। কিন্তু ততক্ষণে ওই ছেলেটার মুখ থেকে সমস্ত সত্যি কথা বের করে নিয়ে রেকর্ড করে রাখে। ঐ ছেলেটি জানায় পারুলের সাথে এই অন্যায়ের পিছনে আর কি কি তার সাথে রয়েছে কিভাবে তারা ইচ্ছে করে পারুলকে কলেজ থেকে বের করে দেওয়ার জন্য এই কাজ করেছে। এদিকে রায়ান সবটা জানার পর তার দাদুকে জেরা করতে গিয়ে দেখে সেখানে আগে থেকেই বসে আছে পারুলরা।

আর পারুলরা তো ওই ছেলেটিকে তাদেরই বাড়ির বাথরুমে আটক করে রেখেছে। যাতে ছেলেটি অন্য কোথাও পালাতে না পারে। তার পরেরদিন কলেজে গিয়ে ছেলেটা সবটা জানায় রায়ানদের। সবাই তো ওই ছেলেটির উপরে খুব রেগে যায়। কিন্তু ছেলেটিরও কিছু করার ছিল না সত্যি কথা বলা ছাড়া।

আরও পড়ুনঃ হাজার বিপদের মাঝেও ফুলকির জীবনে এলো খুশির খবর! কি হতে চলেছে আগামী পর্বে?

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পারুল তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য সবাইকে দিয়ে ক্ষমা চাওয়ায়। শিরিন, রায়ান এবং তাদের দলের প্রত্যেকে এক এক করে পারুলের কাছে ক্ষমা চায়। সবাইকে পারুল তার পায়ে ধরিয়ে ক্ষমা চাওয়ায়। কিন্তু যখন রায়ান ক্ষমা চাইতে আসে তখন পারুল বাধা দেয়। আসলে পারুল রায়ানের সাথে এমন কাজটা করতে পারবে না। কিন্তু তখনই দাদু এসে পারুলকে বলে তার সঙ্গে যারা যারা অন্যায় করেছে তারা প্রত্যেকেই শাস্তি পাওয়ার যোগ্য। তাই রায়ান কেও সেই শাস্তি পেতে হবে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন