বর্তমানে বাংলা বিনোদন জগতের অতি জনপ্রিয় মুখ অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। নিজের সৌন্দর্য এবং দুর্দান্ত অভিনয়ের দ্বারা বাঙালি দর্শকদের মনে বর্তমানে রাজত্ব করছেন টলিপাড়ার এই জনপ্রিয় নায়িকা। ‘কপালকুণ্ডলা’, ‘আরব্য রজনী’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘কুসুম দোলা’, ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেও দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী ইধিকা। এরপরই তিনি সুযোগ পান জি বাংলার রিমলি ধারাবাহিকের।
‘রিমলি’ ধারাবাহিকে রিমলির চরিত্রে অভিনেত্রীর দুর্দান্ত অভিনয় এখনও মনে রেখেছেন দর্শকরা। অভিনেতা জন ভট্টাচার্যর সঙ্গে ইধিকার জুটি এখনও একইভাবে জনপ্রিয় ছোটপর্দায়। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের এই ধারাবাহিকটি সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পেলেও টিআরপি তালিকায় কামাল করতে পারে সেইভাবে ফলে মাস খানেকের মধ্যেই পর্দায় থেকে বিদায় নেয় ধারাবাহিকটি। এরপর জি বাংলার ‘পিলু’ ধারাবাহিকে খল চরিত্রে অভিনেত্রীকে দেখেছেন দর্শকরা।
খাদান সিনেমায় দেবের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল
তবে ধারাবাহিকটি শেষ হওয়ার পরই বড়পর্দায় পা রাখেন ইধিকা। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে বাংলাদেশী সিনেমা প্রিয়তমায় দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বক্স অফিসেও দারুণ সফলতা অর্জন করেছে সিনেমাটি। তারপরই অভিনেত্রীকে নিয়ে শোনা যায় বড় সংবাদ। দেব অভিনীত খাদান সিনেমায় অভিনয় করছেন ছোটপর্দায় রঞ্জা।
জানা গেছে সিনেমাটিতে দেবের নায়িকার ভূমিকায় দেখা যাবে ইধিকাকে। তবে বড়পর্দায় আসা যে কোন অভিনেত্রীর কাছেই সবচেয়ে জনপ্রিয় এবং জটিল প্রশ্ন হল তিনি কার সঙ্গে কাজ করতে চান দেব না জিৎ? বাংলা সিনেমার হার্টথ্রব এই দুই অভিনেতা। ফলে টলিপাড়ার এই দুই সুপারস্টারের সঙ্গেই কাজ করাকে নিজেদের সৌভাগ্য বলে মনের যে কোন উর্তি নায়িকা। আর সেই কারণেই সংবাদ মাধ্যমের তরফ থেকে এই একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল অভিনেত্রী ইধিকাকে?
দেব না জিত? কার সঙ্গে কাজ করতে চান ইধিকা পাল?
এই প্রসঙ্গে কোন লুকোচাপা না করেই অভিনেত্রী জানান “আমায় যদি দেবদা, জিৎ দা এবং শাকিবের মধ্যে একজনের সঙ্গে কাজ করতে বলা হয় তবে… আমি এর আগে শাকিবের সঙ্গে কাজ করেছি। তাই এরপর যদি কোন সিনেমা আমায় করতে বলা হয় তাহলে আমি আমার দ্বিতীয় সিনেমা দেবদার সঙ্গে করতে চাইব।” যদিও বলাই বাহুল্য অভিনেত্রী এই ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগেনি। খুব শীঘ্রই পর্দায় মুক্তি পাবে তার এবং দেবের জুটি। তবে খাদান সিনেমার এই জুটি কতটা জনপ্রিয়তা পায় এবার সেটাই দেখার। ।
