EntertainmentBangla Serial

অসাধ্য সাধন করল ফুলকি! জমে ক্ষীর ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই রোহিত-ফুলকির মিষ্টি ভালোবাসার গল্প মন জয় করে নিয়েছিল সকলের। পর্দায় অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। তবে বর্তমান রোহিত আর ফুলকির ভালোবাসার মাঝে নতুন সমস্যার সৃষ্টি করেছে শালিনী। নিজেকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করে এই সুযোগে একের পর এক অনাসৃষ্টি কান্ড করে চলেছে সে।

সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে শালিনীর কারসাজি ধরে ফেলছে ফুলকি। আর সেই কারণেই জেঠুমণির সঙ্গে কথা বলে নতুন ডাক্তার আনার প্ল্যান করে সে। যদিও ফুলকির প্ল্যান শুনে নেয় রুদ্র। আর সবটা জানিয়ে দেয় শালিনীকে। আর তারপরই ভয়ঙ্কর প্ল্যান করে শালিনী। সে ঠিক করে নেয় ডাক্তার সে দেখাবে না আর ডাক্তার যে ওষুধটা দেবে সেটা সে ফুলকিকে খাওয়াবে যাতে ফুলকি মানসিক ভারসাম্য হারায়।

ফুলকি আজকের পর্ব ৯ আগষ্ট (Phulki Today Episode 9 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ডাক্তার এসেছে শালিনীকে দেখতে। কিন্তু ডাক্তারকে দেখেই রোহিতের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে শালিনী। যদিও শালিনীর চালাকি ধরে ফেলে পাইপ বেয়ে রোহিতের ঘরে ঢুকে পড়ে ফুলকি। তারপরই খুলে দেয় দরজা। ডাক্তার শালিনীকে দেখে কয়েকটা টেস্ট আর ওষুধ দিয়ে চলে যান। আর সেই ওষুধগুলো ফুলকির ভিটামিন ওষুধের সঙ্গে বদলে দেয় রোহিত।

আরো পড়ুন: নায়িকা থেকে সন্ন্যাসিনী, জেনে নিন অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের গল্প

ওই ওষুধগুলো খেয়েই পরেরদিন সকাল থেকে ঘুম পেতে শুরু করে ফুলকি। দুর্বল বোধ করতে শুরু করে সে। যা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায় রোহিত। সে ফুলকিকে বলে রেস্ট নিয়ে কিন্তু রেস্ট না নিয়ে রোহিতের সঙ্গে ট্রেনিং করতে চলে যায় ফুলকি। তবে ট্রেনিংয়ে গিয়েই ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসতে থাকে ফুলকির। ফুলকির এই অবস্থা দেখে তাকে ঘরে নিয়ে চলে যায় রোহিত। তবে ফুলকিকে এই অবস্থায় দেখে ভীষণ খুশি হন শালিনী।

প্রতিপক্ষকে হারিয়ে ম্যাচ জিতে গেল ফুলকি

পরেরদিন সকালেও মাথা ঘুরতে থাকে ফুলকির। তবে সকলে তার জন্য এত উৎসাহী দেখে ম্যাচ খেলতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় ফুলকি। রোহিত বারবার ফুলকিকে বলে ডাক্তার দেখাতে কিন্তু ম্যাচের জন্য রাজি হয়নি ফুলকি। তবে বক্সিং রিংয়ে গিয়েও প্রথম রাউন্ডে ধরাশায়ী হয়ে পেলে ফুলকি। পরের রাউন্ডে প্রতিপক্ষের একটা ঘুষিতেই পড়ে যায় সে। কিন্তু তখনই তার চোখ পড়ে রোহিত আর সকলের দিকে। আর তখনই ভিড়ের মাঝে শালিনীকে চলে যেতে দেখে ফুলকি। তারপরই উড়ে এক ঘুষিতেই কুপোকাত করে দেয় প্রতিপক্ষকে। কিন্তু তারপরই সংজ্ঞা হারায় ফুলকি। তবে কি সত্যিই পাগল হয়ে যাবে ফুলকি? জানতে হলে মিস করবেন না ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন