Entertainment

ফুলকির স্বপ্নভঙ্গ! শালিনীর দেওয়া ওষুধ শেষ করে দিল ফুলকিকে!

জি বাংলার (Zee Bangla) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। ধারাবাহিকটির কাহিনী শুরুর থেকে জায়গা করে নিয়েছে দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই গল্পে এসেছে নতুন নতুন টুইস্ট। ধারাবাহিকে দিব্যানি মন্ডলের (Devyani Mondal) সঙ্গে অভিনেতা অভিষেক বসুর (Abhishek Bose) জুটির মন জয় করে নিয়েছে দর্শকদের। পাশাপাশি শালিনীর চরিত্রে অভিনেত্রী শার্লি মোদকের (Sharly Modak) অভিনয় তাক লাগিয়েছে দর্শকদের।

তবে সম্প্রতি ধারাবাহিকের গল্প জমে উঠেছে শালিনীর অসুস্থতা ঘিরে। ফুলকি আর রোহিতের সম্পর্ক ভাঙার জন্য নতুন প্ল্যান করেছে শালিনী। মানসিক অসুস্থতার নাটক করে সে চলে এসেছে রায় চৌধুরী বাড়িতে। আর তারপর থেকেই শুরু হয়েছে নতুন নতুন সমস্যা। যদিও রোহিতকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়েছে ফুলকি। প্রেস কনফারেন্সেও শালিনীর হাত থেকে সেই বাঁচিয়েছে রোহিতকে। এমনকি এইসব কিছুর পিছিয়ে যে শালিনী আছে তাও ধরে ফেলেছে ফুলকি।

ডাক্তারের চেম্বারে সদ্য খাওয়া পিৎজার প্যাকেট, ডাক্তারের চেম্বারের পিছনের গেট রুদ্রকে দেখতে পাওয়া, রেগে গেলে শালিনীর মুখের ভঙ্গি বদলে যাওয়া কোন কিছুই নজর এড়ায়নি ফুলকির। এমনকি শালিনী যখন ফুলকির সিঁদুরের কৌটো চুরি করে সিঁদুর পড়তে গিয়েছিল তখনই শালিনীর থেকে নিজের সিঁদুরের কৌটো ছিনিয়ে নেয় ফুলকি। সেইসময়ও শালিনীর ব্যবহার দেখে ফুলকির বুঝতে দেরি হয়নি যে শালিনী সবটাই নাটক করছে। এরপরই নরিজ ফন্দি আঁটে ফুলকি। জেঠুমণিকে বলে নতুন ডাক্তার আনার ব্যবস্থা করে সে।

শালিনীর জারিজুরি ধরে ফেলল ফুলকি

প্রথমে যদিও ডাক্তার দেখাতে একেবারেই রাজি হয়নি শালিনী। রোহিতের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে সে। বারবার করে দরজা ধাক্কা দেওয়া পরও দরজা খোলেনি শালিনী। তবে এর চেষ্টা করেও হয়নি শেষ রক্ষা। ফুলকির হাত থেকে বাঁচতে পারেনি শালিনী। পাইপ বেয়ে উঠে ঘরে ঢুকেই ফুলকি দেখে শালিনী দরজায় কান পেতে সব শুনছে। যা দেখে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দেয় ফুলকি। শালিনী যে সবটাই নাটক করছে তা প্রমাণ করতে আরও মরিয়া হয়ে ওঠে সে। ঘরে ঢুকিয়ে সে বলে শালিনীর সমস্ত জারিজুরি সে ফাঁস করে দেবে।

আরো পড়ুন নায়িকা থেকে সন্ন্যাসিনী, জেনে নিন অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের গল্প

অসুস্থতার কারণে ম্যাচ হেরে গেল ফুলকি

এরপরই দরজা খুলে দেয় ফুলকি। যদিও শালিনী ভয় পাচ্ছে দেখে শালিনীকে চেক না করেই ওষুধ আর কিছু টেস্ট করতে বলে চলে যান ডাক্তারবাবু। আর সেই সুযোগটাকেই কাজে লাগায় শালিনী। ফুলকির ওষুধগুলো বলে নিজের ওষুধ রেখে দেয় সে। আর রোহিত বুঝতে না পেরে সেই ওষুধই খাইয়ে দেয় ফুলকিকে। পরেরদিন সকাল থেকে চোখে ঝাপসা দেখতে থাকে ফুলকি। দুর্বল বোধ করতে থাকে। এমনকি ম্যাচ খেলতে গিয়েও ঠিকভাবে ম্যাচ খেলতে পারেনি সে। প্রতিপক্ষের এক ঘুষিতেই পড়ে যায় ফুলকি। আর তখনই সে দেখতে পায় শালিনীকে। তাহলে কি সত্যিই মানসিক ভারসাম্য হারাবে ফুলকি? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন