জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই রোহিত ফুলকির ভালোবাসার গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকের অন্যতম নায়ক নায়িকা দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসু (Abhishek Bose)। পর্দায় জমে উঠেছে রোহিত-ফুলকির রসায়ন। তবে তারই মাঝে শুরু হয়েছে নতুন সমস্যা। রোহিত-ফুলকিকে আলাদা করার জন্য বিরাট পরিকল্পনা করেছে শালিনী, রুদ্র আর ঈশিতা।
মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক করে ফুলকিকে জব্দ করার প্ল্যান করেছে শালিনী। আর তাকেই সাহায্য করেছে রুদ্র আর ঈশিতা। প্রেস কনফারেন্সের মাধ্যমে রোহিতকে ফাঁসিয়ে বিয়ে করার প্ল্যান করছিল শালিনী। তবে তার আগেই কমলিকা বসুকে এনে রোহিতের সমস্ত জারিজুরি ফাঁস করে দিয়েছে ফুলকি দাস থুরি ফুলকি রায় চৌধুরী। আর তার পর থেকেই যেন ফুলকির প্রতি দূর্বলতা আর বেড়ে গিয়েছে রোহিতের। তবে প্রেস কনফারেন্সের পর থেকেই শালিনীর ওপর সন্দেহ বাড়তে থাকে ফুলকির।
ডাক্তারের অফিসে পিৎজার বাক্স, সেখানে রুদ্রর উপস্থিত এমনকি সিঁদুরের কৌটো নিয়ে শালিনী আর ফুলকির মধ্যে হাতাহাতি এই সব কিছু বিবেচনা করেই ফুলকি বুঝে গিয়েছে আসলে সবটাই শালিনী মিত্রের নাটক। আসলে কিছুই হয়নি তার। এরপরই শালিনীকে ধরার জন্য নতুন ফন্দি আঁটে ফুলকি। জেঠুমণিকে বলে নতুন ডাক্তার আনার ব্যবস্থা করে সে। যদিও ফুলকির আর জেঠুমণির কথোপকথন শুনে নিউ রুদ্র। আর স্বাভাবিকভাবেই রুদ্রর থেকে সবটা জেনে নেয় শালিনী।
শালিনীর দেওয়া ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ল ফুলকি
সবটা শুনে শালিনী সিদ্ধান্ত নেয় সে ডাক্তারের সামনে যাবে না আর ডাক্তার যে ওষুধটা দেবে সেটা সে খাইয়ে দেবে ফুলকিকে। যাতে ফুলকি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। যেমন ভাবনা তেমন কাজ। ডাক্তার আসার পরই নিজেকে রোহিতের ঘরে বন্ধ করে রাখে শালিনী। তবে পাইপ বেয়ে উঠে দরজা খুলে দেয় ফুলকি। ওষুধ এবং কয়েকটা পরীক্ষা করতে দিয়ে শালিনীকে দেখে চলে যায় ডাক্তারবাবু। আর সেই ওষুধটাই ফুলকির ওষুধের সঙ্গে বদলে দেয় শালিনী। ফলে ভুল ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে ফুলকি।
আরো পড়ুন অসাধ্য সাধন করল ফুলকি! জমে ক্ষীর ধারাবাহিকের আজকের পর্ব!
ওষুধ বদলাতে গিয়ে ধরা পড়ল শালিনী
বক্সিং ম্যাচের সময়ও প্রতিপক্ষের এক ঘুষিতেই কাত হয়ে যায় ফুলকি। তবে শালিনীকে দেখেই সবটা বুঝে যায় সে। রোহিতের ভালোবাসার জোরে ফের উঠে দাঁড়ায় ফুলকি। এক ঘুষিতেই প্রতিপক্ষকে নক আউট করে সে। যদিও তারপরই সংজ্ঞা হারায় ফুলকি। ফুলকিকে ডাক্তারের কাছে নিয়ে যায় রোহিত। এদিকে ফুলকির ওষুধের জায়গায় নিজের ওষুধগুলো ভরে দেয় শালিনী আর ঈশিতা। তবে ঠিক সময়ে সেখানে চলে আসায় শালিনী আর ঈশিতাকে চলে যেতে দেখে ফেলে ফুলকি। তারপর নিজের ওষুধগুলো দেখে ফুলকি বুঝতে পারে এই ওষুধগুলো তার নয়। এবার কি তবে ধরা পড়বে শালিনী? জানা যাবে আসন্ন পর্বে।
