Entertainment

ভয়াবহ দুর্ঘটনার শিকার হল তিস্তা! অবশেষে তার আসল চেহারা চলে এলো অনিকেতের সামনে!

সম্প্রতি জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকটি টিআরপিতে নিজের স্থান দখল করতে সক্ষম হয়েছে। বেশ অন্যরকম একটি গল্প সম্প্রচার করছে এই ধারাবাহিক। এই মেগায় দুটি আলাদা আলাদা রূপে ধরা দিচ্ছে নায়িকা শ্বেতা ভট্টাচার্য। যার ফলে ধারাবাহিকটি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে তার সব মহলের কাছে।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, নায়িকা শ্যামলী তিস্তা রূপে অনিকেতের সান্নিধ্য লাভ করে। অনিকে শ্যামলীকে হয়তো পছন্দ করে না ঠিকই কিন্তু তিস্তাকে সে রীতিমত ভালোবাসে। তিস্তার কবিতায় প্রতিনিয়ত মুগ্ধ হয় সে। চেহারা না দেখেই শুধুমাত্র দুটো চোখের প্রেমে পড়ে গিয়েছে অনিকেত। তিস্তাও এই বিষয়টাকে পছন্দ করে।

কিন্তু বর্তমানে শ্যামলী বুঝতে পারছে, অনেকে যাকে ভালোবেসে ফেলছে সে হচ্ছে তিস্তা, সে কিন্তু শ্যামলী নয়। অর্থাৎ যেদিন অনিকেত জানতে পারবে শ্যামলীই তিস্তা সেই দিন ঠিক কি হবে সেটা ভেবে শিউরে ওঠে শ্যামলী। একটা রেস্টুরেন্টে যখন অনেকে নিজের ভালোবাসার কথা তিস্তাকে জানায়, তখন তিস্তা অনিকেতকে বলে, একজন বিবাহিত পুরুষের সঙ্গে তার সম্পর্ক রাখা সম্ভব নয়। এই বলে সেখান থেকে উঠে চলে যায় তিস্তা।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, তিস্তা প্রচন্ড রেগে গিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ওইদিকে মজা দেখতে থাকে তৃষা আর অরুনাভ। অনিকেত খুব অসহায় হয়ে পড়ে সে কি করবে কিছুই ভেবে বুঝতে পারে না। সেও খুব তাড়াতাড়ি করে তিস্তার পেছন পেছন রাস্তায় চলে আসে। তিস্তা রীতিমতো দিক জ্ঞান শূন্য হয়ে হাঁটতে থাকে। অনিকেত অনেকবার পিছন থেকে তিস্তাকে আটকানোর চেষ্টা করো।

আরও পড়ুন: সিঁদুর দানের আগেই বিয়ে আটকে দিলো পর্ণা!, জালিয়াতির কেসে সৃজনের বাবাকে ফাঁসিয়ে দিলো রাঘব!

তিস্তা কোন কিছু না শুনে প্রচন্ড জোরে শিফটে থাকে ঠিক সেই সময় একটা সাদা গাড়ি এসে ঠিক তাকে ধাক্কা মারে। মুখ থেকে ওড়না উড়ে যায় তিস্তার। এরপর মাটিতে অজ্ঞান হয়ে পড়ে সে। ওড়নাটা না থাকলেও তার মুখ ঢাকা পড়ে যায় তিস্তার চুলে। এমন ভয়াবহ অবস্থায় তিস্তাকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায় অনিকেত। তবে কি এইবার অনেকে তো জেনে যাবে তিস্তার আসল পরিচয়?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন