জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বর্তমানে টেলিপর্দার অন্যতম জমজমাট ধারাবাহিক হয়ে উঠেছে। গল্পের গতিতে পরিবর্তন আসায় ধীরে ধীরে টিআরপি বাড়ছে ‘মিঠিঝোরার’। বর্তমানে এই ধারাবাহিকের গল্পটি তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদিকে নিজের ভালোবাসা পেতে লড়ে চলেছে নীলু, অন্যদিকে চাকরি পেতে লড়ে চলেছে রাই, আর এসবের মাঝে ধীরে ধীরে গড়ে উঠছে স্রোত ও সার্থক স্যারের প্রেম।
‘মিঠিঝোরা’ একটা মধ্যবিত্ত পরিবারের গল্প। সেই পরিবারের কনিষ্ঠ কন্যা স্রোত। পড়াশোনায় ভালো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা স্রোত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কলেজ পড়ুয়া স্রোত চরিত্রটি অত্যন্ত প্রতিবাদী একটি চরিত্র। ধারাবাহিকের পর্বেই দেখা যায় অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কলেজের স্যারের সঙ্গে বিবাদে জড়ায় সে।

‘মিঠিঝোরার’ বিগত পর্বে দেখা যায় ছুটে আসতে গিয়ে সার্থক স্যারের সঙ্গে ধাক্কা খাই স্রোত। বই, কাগজ সব এলোমেলো হয়ে যায়। তারপর নিজের দোষ না মেনে ভুলবশত ধাক্কা লেগেছে বলে প্রতিবাদে সোচ্চার হয় স্রোত। তবে সার্থক স্যারও মানার প্রাত্র নয়। প্রিন্সিপাল রুমে স্রোতের বিরুদ্ধে নালিশ ঠোকে সার্থক স্যার। অন্যদিকে স্রোত সার্থক স্যারের বিপরীতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে রিপোর্ট করে। এরপরই সার্থক স্যারের সঙ্গে তাঁর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়।
ক্লাসে স্রোতকে মোটেই সহ্য করতে পারে না সার্থক স্যার। একটু এদিক-ওদিক হলেই শাস্তি পেতে হয় তাঁকে। এমনকি বন্ধুদের পরামর্শে স্যারের সঙ্গে দেখা করে ভলেন্টিয়ারির কথা বলতে গেলে অত্যন্ত অপমানিত হয়ে স্রোত। সার্থক স্যার স্রোতকে ওপেন চ্যালেঞ্জ দেয় স্রোতকে কলেজ থেকে তাড়িয়েই ছাড়বেন তিনি। তবে ধারাবাহিকের আগামী পর্বেই আসছে চমক।
আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনার শিকার হল তিস্তা! অবশেষে তার আসল চেহারা চলে এলো অনিকেতের সামনে!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যেতে চলেছে, রাতে দেরি করে বাড়ি ফেরার সময় কয়েকজন কিডন্যাপার স্রোতকে তুলে নিয়ে যায়। স্রোত হেল্প হেল্প বলে ফাঁকা রাস্তায় সাহায্য চাইতে থাকে। ঠিক সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল সার্থক স্যার। স্রোতের বিপদ দেখে ঝাঁপিয়ে পড়েন তিনি। ছাত্রীর প্রতি যতই রাগ থাকুক না কেন, বিপদে তাঁকে একা ফেলে যাবেন এমন মানুষ সার্থক স্যার নন। দুষ্ট কিডন্যাপারদের সঙ্গে লড়ে অসহায় স্রোতকে বাঁচিয়ে আনেন তিনি। বলাই বাহুল্য তিনি স্রোতের নায়ক! অতএব, প্রেমপর্ব শুরু বলেই মনে করছেন দর্শক মহল।
