বর্তমান সময়ে দাঁড়িয়ে ছোটো পর্দা থেকে বড় পর্দা, সবেতেই অত্যন্ত জনপ্রিয় একটি মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। জীবনের একেবারে শুরুতে বেশ কয়েকটি মেগা সিরিয়ালে কাজ করেছেন এই অভিনেত্রী। কোনোটায় তাকে দেখা গেছে নায়িকার ভূমিকায় আবার কোনোটায় জাদরেল ভিলেনের চরিত্রে। সব চরিত্রকে সমানভাবে গ্রহণ করেছেন তিনি।
জি বাংলায় সম্প্রচারিত এককালীন বেঙ্গল টপার মিঠাই ধারাবাহিকটি সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছে অভিনেত্রী সৌমিকে। মিঠাই ধারাবাহিকটি শেষ হওয়ার পর বসে থাকতে হয়নি তাকে। সুপারস্টার দেবের নায়িকার চরিত্রে “প্রধান” (Pradhan) চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি। সেখানে অভিনয় করে অভিনেত্রীর জনপ্রিয়তা আরো দ্বিগুণ বেড়ে যায়।
প্রেক্ষাগৃহে প্রকাশ পাওয়ার আগে থেকেই এই সিনেমাটি নিয়ে ভক্তদের উত্তেজনা ছিল তুঙ্গে। আর প্রকাশ পাওয়ার পর সিনেমাটি মন জয় করে নেয় দর্শকদের। অভিনেত্রী সৌমিতৃষা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এবং নানান কারণে কখনো মানুষের আলোচনায় এসেছেন আবার কখনো সমালোচনার কারণ হয়েছেন। তবে কখনো কোন কথাকে ধরে নিজেকে থামিয়ে দেননি তিনি।
আর সেই জন্যই বোধ হয় আজকে এই সুন্দর দিনটি উপহার পেলেন অভিনেত্রী। সম্প্রতি তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যেখানে তিনি একটি অ্যাওয়ার্ডের সাথে বেশ কিছু ছবি তুলে দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। প্রধান চলচ্চিত্রে অভিনেত্রীর ভালো অভিনয়ের জন্য এই পুরস্কারটি পান তিনি। এই টেলি সিনে অ্যাওয়ার্ড-এর এত বড় সম্মান পেয়ে নিজেকে ধন্য মনে করছে অভিনেত্রী।
কৃতজ্ঞতায় ভরিয়ে দিলেন সৌমি
এই ছবিগুলি পোস্ট করার পাশাপাশি তিনি একটি ক্যাপশন লেখেন। যেখানে তিনি বলেন, “লিখতে বসলে শেষ হবে না আজকের অনুভূতি! তবুও যেটুকু না বললেই নয়…. অতনু স্যার, অভিজিৎ স্যার এবং আমাদের সবার প্রিয় সুপারস্টার, কাছের মানুষ দেব, তোমাদের অনেক ধন্যবাদ আমায় এই ছবিটি বিশ্বাস করে দেওয়ার জন্যে, একটি আওয়ার্ড এর কৃতিত্ব পুরো টিমের এবং দর্শকের যেমন এই টিরও কৃতিত্ব আমার পুরো #pradhan টিমের! আর আমার দর্শক, ফ্যানপেজ, তোমরা শুধু এপার বাংলার নয়, জানি ওপার বাংলার, বাংলাদেশেরও মেয়ে হয়ে গেছি আমি! এভাবেই পাশে থাকবেন! সবাই আশির্বাদ করবেন, দোয়া করবেন এভাবেই যেন এগিয়ে যেতে পারি!”
