যতদিন যাচ্ছে আরও বেশি করে আকর্ষণীয় হয়ে উঠছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকের নায়িকা একেবারে শুরু থেকেই দর্শকদের কাছে এই ধারাবাহিকটিকে মনোগ্রাহী করে তুলেছিল। তখন থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকের জনপ্রিয়তায় এতোটুকু ভাটা পড়তে দেয়নি ধারাবাহিকের প্রত্যেকটি সদস্য।
এই ধারাবাহিকের গল্প শুরু হয়েছিল একটা গরীব মেয়ের বক্সার হওয়ার স্বপ্নকে কেন্দ্র করে। কিন্তু তারপর হঠাৎ করে ঘুরে যায় গল্পের মোড়। মাঝেমধ্যে আলোচনা এবং সমালোচনা উভয়ের ক্ষেত্রেই নাম উঠে আসে এই ধারাবাহিকের। শেষ পর্যন্ত চর্চার শীর্ষে পৌঁছয়ে ফুলকি। বক্সিং থেকে শুরু করে রহস্য সবেতেই এক নম্বর জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক। গত সপ্তাহে টিআরপি তালিকাতেও প্রথম স্থান অধিকার করেছে এই মেগা।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি নিজের প্রাণের তোয়াক্কা না করে নিজের জীবনকে রীতিমতো বাজি রেখে রোহিতকে নির্দোষ প্রমাণ করতে দিল্লির সবথেকে ভয়ংকর মাফিয়ার ডেরায় উপস্থিত হয়েছে এবং সেখান থেকে রোহিতের নির্দোষ প্রমাণ হওয়ার সমস্ত তথ্য ও প্রমাণ জোগাড় করে এনেছে। যার পরিপ্রেক্ষিতে রোহিত রায়চৌধুরীকে সম্মানের সাথে তার সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সে যে নিষ্কলঙ্ক তা সারা দেশকে জানানো হয়েছে।
আরো পড়ুন: ফুলকিকে ভালোবেসে ফেললো রোহিত! রইল ফুলকি ধারাবাহিকের আজকের পর্ব
এই সফলতা উদযাপন করতে রায়চৌধুরী বাড়িতে অনেক বড় করে একটা অনুষ্ঠান পালন করা হয়। যেখানে অরুণা ফুলকিকে সবার সামনে রোহিতের স্ত্রীয়ের সম্মান দিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। শুধু তাই নয় সেখানে সবার সামনে রোহিত ফুলকির সাথে নাচ করে, গান করে অনেক আনন্দ করে। এদিকে রুদ্রর ভয় এবং চিন্তা দুটোই দ্বিগুণ বেড়ে যায়।
চড় মেরে নিজের কাজ হাসিল করল দিল্লি পুলিশ
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফুলকি রোহিতের কাছে এসে কিছু কথা বলবে বলে। ফুলকির মুখ দেখে রোহিত বুঝতে পারে নিশ্চয়ই বড় কিছু একটা বাধিয়েছে সে। অন্যদিকে দিল্লি পুলিশ নবাবগঞ্জ থানার ওসিকে চড় মারেন। আর এই তদন্তের জন্য অংশুমানকে ডেকে পাঠাতে বলে। তারা বুঝে যায় এই ওসি ঘুষখোর। তাই এনার মুখ থেকে রাজাবাবুকে নিয়ে কিছুই বের করা যাবে না।
