EntertainmentBangla Serial

স্যারের কাছে টাকা চাইলো ফুলকি! তার কথা শুনে অবাক রোহিত! পারমিতার ভালবাসার পরীক্ষা নিলো সে!

অনেক সময় ছোট ছোট বিষয়গুলোর মধ্যে দিয়েই মানুষের মন বোঝা যায়। এইবার তেমনই একটা কাণ্ড ঘটিয়ে পারমিতার মন বোঝার চেষ্টা করল জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। প্রত্যেকদিন সবাইকে চমকে দিচ্ছে ফুলকি ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রত্যেকটি প্লট অত্যন্ত আকর্ষণীয়। গত সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি ভীষণ খুশি। কারণ তার স্যার সবার সামনে বিশেষ করে ওই শাকচুন্নি ম্যাডাম অর্থাৎ শালিনীর সামনে তার সাথে সুন্দর করে নাচ করেছে। একটা খুব সুন্দর সন্ধ্যে তাকে উপহার দিয়েছে। সেই নিয়েই সেই মুহূর্তগুলোকেই সর্বক্ষণ ভাবতে থাকে ফুলকি। বহুদিন পর একটু ভালোভাবে নিজের দিনগুলোকে উদযাপন করছে সে।

ফুলকি আজকের পর্ব ১০ জুন (Phulki Today Episode 10 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ফুলকি একা একাই রোহিতের কথা ভাবতে থাকে এবং নাচ করতে থাকে। এমন সময় ঘরে চলে আসে পারমিতা। সে ফুলকির দিবা স্বপ্ন ভাঙতে তার মুখে কিছুটা জল ছিটিয়ে দেয়। এরপর সেখানে চলে আসে তমাল পিয়াল আর ধানসিঁড়ি। তাদেরকে ফুলকির কাণ্ড বলতে তারাও হেসে ফেলে। তার পাশাপাশি তারা এটাও স্বীকার করে ফুলকির মতন দাদাভাইকে আর কেউ ভালবাসতে পারে না। এরপর ফুলকি স্যারের দেওয়া জামাটা পরে সবাইকে দেখায়।

রোহিতের থেকে টাকা চাইলো ফুলকি

রাতে ঘুমোনোর আগে ফুলকিকে পারমিতা বলে, তাকে যখন তথা কিছু জিনিস দিত সেও সেটা পরেই বসে থাকতো। ফুলকি মনে মনে ভাবে পারমিতার মনে অংশুমানকে নিয়ে ঠিক কি রয়েছে সেটা জানার জন্য অংশুমানকেও সে বলবে পারমিতাকে একটা শাড়ি দিতে। পরের দিন স্টোরে গিয়ে সে স্যারের থেকে টাকা চায়। প্রথম দিকে অবাক হলেও পরবর্তীতে টাকাটা দিয়ে দেয় রোহিত। এরপর সবাই মিলে শপিংমলে চলে যায় তারা।

আরো পড়ুন: পরিশ্রম পেল পূর্ণতা, আনন্দে ভরে উঠলো মিঠাই রানীর মন, প্রাপ্য সম্মান পেয়ে ভীষণ খুশি সৌমিতৃষা!

ফুলকির কথা শুনে অবাক অংশুমান

ফুলকি প্রথমে স্যারের জন্য একটা জামা কেনে। কারণ সেও দেখতে চায় স্যারকে কিছু দিলে স্যার সেটা পরে কিনা। এরপর সেখানে ডেকে নেয় অংশুমানকে। সে তার অংশু দাদাকে বলে, পারমিতার জন্য একটা শাড়ি কিনতে। ফুলকির পরিকল্পনা শুনে অংশ খুব ভয় পেয়ে যায়, কারণ এসব জানতে পারলে হৈমন্তী তাকে আর আস্ত রাখবে না। কিন্তু ফুলকির জোরাজোরিতে অংশুমান আর না করতে পারে না।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন