Bangla Serial

পুলিশকে বলা ফুলকির কথা লুকিয়ে শুনে নিলো শালিনী, থানার ওসিকে উচিত শিক্ষা দিলো দিল্লি পুলিশ!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের প্রত্যেকটি পর্বে চলছে ধুন্দুমার পর্ব। গত সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল এই ধারাবাহিক। বহু সপ্তাহ পর ফের প্রথম স্থান ফিরে পেয়ে ভীষণ খুশি ধারাবাহিকের দর্শক মহল। কিছুদিন আগেই এক গভীর চক্রান্তের উদঘাটন করে রোহিতকে নিষ্কলঙ্ক প্রমাণ করেছে ফুলকি। এইবার আসল অপরাধীকে ধরিয়ে দেওয়ার পালা।

ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই একের পর এক চমক দিতেই থাকছে ধারাবাহিকের অনুরাগীদের। বক্সিং থেকে শুরু করে প্রেম এবং সেখান থেকে রহস্য উদঘাটন সবকিছুতেই একেবারে এক নাম্বার স্থানে নিজেকে উন্নীত করেছে জি বাংলার এই ধারাবাহিক। সবথেকে আকর্ষণীয় ভূমিকা পালন করছে এই ধারাবাহিকের নায়িকা ফুলকি। তার অভিনয় প্রত্যেকদিন মুগ্ধ করছে দর্শক মহলকে।

কিছুদিন আগেই একটি বড় কাণ্ড ঘটে। দিল্লিতে গিয়ে ফুলকি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেখানকার সব থেকে বড় মাফিয়ার ডেরায় ঢুকে রোহিতের নির্দোষ হওয়ার সমস্ত প্রমাণ নথিভুক্ত করে আনে এবং সেটা দিল্লি পুলিশের কাছে সমর্পণ করে। তারপরে রোহিতকে সম্মানের সাথে নিষ্কলঙ্ক বলে চিহ্নিত করা হয়। এই গোটা বিষয়ে ফুলকির সাহায্য না থাকলে আজ রোহিত তার হারানো সম্মান ফিরে পেতো না।

এই ঘটনার পর আরও একটি ভালো বিষয় সামনে আসে। এতদিন ফুলকিকে নিয়ে বেশ অনিশ্চিত থাকতে দেখা যেত রোহিতকে। কিন্তু সম্প্রতি রোহিত বুঝতে পারে ফুলকিকে ভালবেসে ফেলেছে। এদিকে ফুলকিও যাচাই করে দেখতে চায় রোহিত ফুলকিকে ঠিক কতটা পছন্দ করে। তাই সে রোহিতের জন্য একটা জামা কেনে। এছাড়া অংশুমানকে দিয়ে পারমিতার জন্য একটা শাড়ি কেনায়। এখন ফুলকির পরিকল্পনা কতটা সফল হয় সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: স্যারের কাছে টাকা চাইলো ফুলকি! তার কথা শুনে অবাক রোহিত! পারমিতার ভালবাসার পরীক্ষা নিলো সে!

ফুলকির কথা লুকিয়ে শুনে নিলো শালিনী

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফুলকি পুলিশকে বলছে, “আমি আপনাকে কিছু বলতে চাই। রুদ্ররূপ সান্যালের কাছে জিজ্ঞাসাবাদ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন।” এই সমস্ত কথা লুকিয়ে লুকিয়ে দরজার আড়াল থেকে শুনে নেয় শালিনী। ফুলকির কথা শুনে পুলিশ প্রথমেই চলে যায় থানায়। সেখানে গিয়ে থানার ওসির সাথে কথা বলে সে বুঝতে পারে, তিনি একজন ঘুষখোর। তাই অংশুমানের সাথে দেখা করতে চাই সে।

 

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন