Bangla SerialEntertainment

বাংলা টেলিভিশনে নামকরা চ্যানেলে আসছে ছয়টি নতুন সিরিয়াল! দারুন খুশি দর্শক

সন্ধ্যা হতেই বাংলা ধারাবাহিকের (Bengali Serial) ঘনঘটা ঘরে ঘরে। তবে স্টার জলসা (Star Jalsha)জি বাংলার (Zee Bangla) আলোকে কিছুটা ফিকে হয়েছে অন্য চ্যানেলগুলির জনপ্রিয়তা। তবে এবার নতুন সিদ্ধান্ত নিল কালার্স বাংলা কর্তৃপক্ষ। নতুন করে চ্যানেলকে সাজাতে চলেছেন তাঁরা। এই খবরে বেশ খুশি টেলি অনুরাগীরা।

বাংলা টেলিভিশনে আসছে একসঙ্গে ছয়টি নতুন ধারাবাহিক। নামকরা প্রোডাকশন হাউজের হাতে দায়িত্ব দিল চ্যানেল কর্তৃপক্ষ। আর কিছুদিনের মধ্যেই পর্দায় আসতে চলেছে ধারাবাহিকগুলি। জি বাংলা ও স্টার জলসার যোগ্য প্রতিপক্ষ আসছে বলেই খবর। কোন চ্যানেলে আসছে নতুন মেগা? জানতে উৎসাহিত দর্শক।

এর আগেই জানা গিয়েছিল কালার্স বাংলা আসছে একেবারে নতুন ভাবে নতুন রূপে। আর সে কারণেই পর্দায় একঝাঁক নতুন ধারাবাহিক আনবে চ্যানেল। ইতোমধ্যেই নামকরা প্রোডাকশন হাউস যেমন- অ্যাক্রোপলিস, ম্যাজিক মোমেন্টস, সুরিন্দর ফিল্মস বাংলা টকিজ ও যীশু-উজ্জ্বল প্রোডাকশন হাউজ পেয়েছিল একটি করে নতুন ধারাবাহিকের প্রজেক্ট।

তবে এবার ফের একটি নতুন ধারাবাহিকের দায়িত্ব পেল সুরিন্দর ফিল্মস। কালার্স বাংলার অপর একটি নতুন ধারাবাহিকের দায়িত্ব বর্তেছে বাংলার এই নামকরা প্রোডাকশন হাউজের উপর। অর্থাৎ সুরিন্দর ফিল্মসের তরফে একসঙ্গে দুটি নতুন ধারাবাহিক আসছে কালার্স বাংলার পর্দায়।

আরও পড়ুনঃ দত্তবাড়িতে হুলস্থূল কাণ্ড! বর্ষাকে পিকলুর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে নিল কৃষ্ণা, তারপর?

সবমিলিয়ে মোট ছয়টি নতুন ধারাবাহিক আসছে কালার্স বাংলার পর্দায়। জি বাংলা ও স্টার জলসাকে টক্কর দিতে এটাই কার্লার্সের ছক্কা স্ট্র্যাটেজি হতে চলেছে। নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রে কারা থাকছেন, তা এখনও ঠিক হয়নি। ধারাবাহিকের নাম নিয়েও আলোচনা চলছে। খুব শীঘ্রই দর্শকদের সম্পূর্ণ তথ্য জানাবে চ্যানেল কর্তৃপক্ষ।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন