Bangla Serial

দত্তবাড়িতে হুলস্থূল কাণ্ড! বর্ষাকে পিকলুর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে নিল কৃষ্ণা, তারপর?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Modhu)। সম্প্রতি টিআরপি (trp) তালিকায় পর ছক্কা হাঁকিয়েছে এই ধারাবাহিক। গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকের গল্পে চলছে টান টান উত্তেজনা। দুষ্টচক্র, মানুষ পাচার, অ্যাকশনে ভরপুর ছিল নিম ফুলের মধুর সাম্প্রতিক পর্বগুলি।

বর্তমানে দুষ্টচক্র থেকে নিজের ভাশুর, জা আর ননদিনীকে উদ্ধার করে এনেছে পর্ণা। পর্ণার তৎপরতায় স্থানীয় পুলিশে গ্রেফতার করতে সক্ষম হয়েছে একাধিক দাগি ক্রিমিনালকে। যারা এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে ওই অঞ্চলেও গা ঢাকা দিয়েছিল। সাংবাদিক পর্ণার এহেন সাহসিকতার জন্য তাকে পুলিশের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হবে।

অপরদিকে, দত্তবাড়িতে যখন উৎসবের মরসুম। বাড়ির সবাই সুস্থ ভাবে বাড়িতে ফিরে এসেছে তখন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে পর্ণা। তবে ডাক্তারবাবু এসে জোড়া সুখবর দেয়। দত্তবাড়িতে আলো করে আসতে চলেছে পর্ণার সন্তান। এই খবর শুনে দত্তবাড়ির সকলে মেতে ওঠে জোড়া আনন্দে।

একরাতে কৃষ্ণার চোখের মণি হয়ে ওঠে পর্ণা। হাজার হোক পর্ণার গর্ভে তার বাবুর সন্তান। তার ছেলের বংশপ্রদীপ। ভাল ডাক্তার দেখানো থেকে, ভাল খাওয়া-দাওয়া সবেতেই কড়া নজরদারি করছে কৃষ্ণা। এমনকি এবার থেকে পর্ণাকে গাড়ি করে অফিসে ছেড়ে আসবে সৃজন। একদিন পর্ণাকে অফিস ছাড়তে গেলে, বর্ষা এসে সৃজনকে বলে সে জেনে তাকেও কলেজে ছেড়ে দেয়। আর তখনই মেয়ের বিয়ের কথা বলে কৃষ্ণা।

আরো পড়ুন: রেস্টুরেন্টে এসে নিজের আসল পরিচয় অনিকেতকে জানালো তিস্তা! লুকিয়ে লুকিয়ে সবটাই দেখে ফেলল অরুনাভ তৃষা!

নিম ফুলের মধু ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, বর্ষার বিয়ের তোড়জোড় চলছে দত্ত বাড়িতে। কিন্তু বর্ষা এ বিয়ে করতে চায় না। সে পিকলুকে ভালোবাসে। এক ফাঁকে পিকলু এসে বর্ষাকে নিয়ে ঢুকে পড়ে বন্ধ ঘরে। তাদের বন্ধ ঘরে ঢুকতে দেখে মনে সন্দেহ জাগে কৃষ্ণা। চুপিচুপি দরজা খুলে কৃষ্ণা দেখে বর্ষার হাত চুম্বন করছে পিকলু।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন