Bangla Serial

রেস্টুরেন্টে এসে নিজের আসল পরিচয় অনিকেতকে জানালো তিস্তা! লুকিয়ে লুকিয়ে সবটাই দেখে ফেলল অরুনাভ তৃষা!

সম্প্রতি জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক যার নাম কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। এই ধারাবাহিকে গল্প এতটাই আকর্ষণীয় যে অল্প কিছুদিনের মধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এই মেগা। এই ধারাবাহিকের নায়িকাকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। যেটা আরো বেশি ভালো লাগছে ভক্তদের।

বর্তমানে এই ধারাবাহিকের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছে এই মেগা। এই ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শ্যামলী মুখে ওড়না বেঁধে তিস্তা হয়ে অনিকেতের কাছে ধরা দিয়েছে বহুবার। অনিকেত বুঝতেও পারিনি যে শ্যামলী আসলে তিস্তা। নিজের চোখের সামনে যে মেয়েটা সারাদিন ঘুরে ফিরে বেড়ায় তাকে চিনতে পারেনি সে। তবে এইবার তিস্তার মনে হচ্ছে এইভাবে বেশি দিন সে নিজেকে লুকিয়ে রাখতে পারবে না।

ইতিমধ্যেই অনিকেতের আয়োজিত অনুষ্ঠানে কবিতা পাঠ করে গান করে এমনকি রান্না করেও তার মান রক্ষা করেছে তিস্তা। এর ফলে সে অনিকেতের মনের আরো অনেক কাছে চলে এসেছে। আর ঠিক ততটাই দূরে চলে গেছে শ্যামলী। নিজের আসল সত্যটাকে লুকিয়ে রেখে তিস্তা হয়ে অনেকের সান্নিধ্য উপভোগ করছে শ্যামলী। কিন্তু এভাবে আর কতদিন? তাই সে সিদ্ধান্ত নিল এই সমস্ত বিষয় থেকে সরে আসার। যতদিন যাবে তত ঝামেলা বাড়বে তাই এবার নিজের তিস্তা সত্তাটাকে চিরকালের মতন অনিকেতোর জীবন থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবল সে।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে রয়েছে তিস্তা আর অনিকেত। তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে সেটা জানার জন্য তার পাশের টেবিলেই বসে রয়েছে তৃষা আর অরুনাভ। তারা দুজন মিলে শোনার চেষ্টা করছে ভেতর ভেতর কি ঘট পাকাচ্ছে অনিকেত। তিস্তার সামনে বসে অনিকেত বলে, তার সাথে শ্যামলীর কোন সম্পর্ক নেই। তারা কেবল নামেই বিবাহিত। আর শ্যামলের সাথে তার কোনদিনও কিছু হওয়ার নেই। সে খুব তাড়াতাড়ি শ্যামলীকে ডিভোর্স দিয়ে দেবে। সে ভেবেই রেখেছে অনেক দিন আগের থেকে। কিন্তু পরিস্থিতির চেপে এখনো সেটা সম্ভব হয়নি।

আরও পড়ুন: গল্প জুড়ে কেবল ঝগড়া আর চেঁচামেচি! তারপরেও রাইয়ের আত্মসম্মান মুগ্ধ করছে দর্শককে!

এসব শুনে খুব খারাপ লাগে তিস্তার। কারণ তার ছদ্ম বেশটা তিস্তার হলেও মনটা শ্যামলীর। তিস্তা অনিকেতকে বলে তার পক্ষেও এই বন্ধুত্বটা টিকিয়ে রাখা সম্ভব নয়। অনিকেত তিস্তাকে অনুরোধ করে, সে যেনো কখনো তাকে ছেড়ে চলে না যায়। তখন তিস্তা নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায় আর বলে, তার পক্ষে একজন বিবাহিত পুরুষের সাথে এভাবে বন্ধুত্ব রাখাটা সত্যি সম্ভব নয় আর সেখান থেকে বেরিয়ে যায়। সবটা দেখে খুব কষ্ট পায় অনিকেত।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন