Bangla Serial

গল্প জুড়ে কেবল ঝগড়া আর চেঁচামেচি! তারপরেও রাইয়ের আত্মসম্মান মুগ্ধ করছে দর্শককে!

বর্তমানে বাংলা ধারাবাহিকের চ্যানেলগুলিতে অনেক নতুন নতুন ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। বাংলা বিনোদন জগতে একটি অন্যতম চ্যানেল হচ্ছে জি বাংলা (Zee Bangla)। আর এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে নবাগত ধারাবাহিক মিঠিঝোড়া (MithiJhora)। অন্যান্য ধারাবাহিকের তুলনায় এই ধারাবাহিকের গল্প বেশ খানিকটা অন্যরকম।

খুব কম ধারাবাহিকের নায়িকাদেরই নিজের বিয়ে বাতিল করে সংসারের দায়িত্ব নিতে দেখা যায়। কারণ বেশিরভাগ ধারাবাহিকের ক্ষেত্রেই এই ভূমিকাটা একটি ছেলেকে পালন করতে দেখা যায়। সেখানে যখন বাড়ির একমাত্র ভরসা হয়ে ওঠে একটি মেয়ে, সেই বিষয়টি নিঃসন্দেহে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। এই ধারাবাহিকের রাই চরিত্রটি বুঝিয়ে দিয়েছে মেয়েরাও কিছু কম নয়।

Rai Nilu Shourjo

অন্যান্য ধারাবাহিকের মতন শুরুতেই বিয়ে হয়ে যাওয়া নায়িকাদের দলে পড়ে না রাই। বাবার মৃত্যু হওয়ায় সে নিজের বোনের সাথে নিজের হবু স্বামীর বিয়ে দিয়ে গোটা পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। যদিও এর পরিবর্তে তাকে পেতে হয়েছে কেবল অপমান লাঞ্ছনা গঞ্জনা। সবাই ভুল বুঝেছে তাকে। কিন্তু তবুও সে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করে চলেছে।

একদম শুরু থেকেই ধারাবাহিকটি ভরে রয়েছে ঝগড়া ঝামেলায়। কখনো নায়কের সাথে নায়িকার ঝামেলা কখনো মায়ের সাথে মেয়ের ঝামেলা। কিন্তু এই সবের মাঝেও এই ধারাবাহিকের যে চরিত্রটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে সে হল ধারাবাহিকের নায়িকা অর্থাৎ আরাত্রিকা মাইতি। তার অভিনয় সত্যিই অনবদ্য। সবদিক থেকে নিজেকে একজন আদর্শ মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করেছে সে।

আরও পড়ুনঃ বিয়ের দিন পিতৃহারা হতে বসেছে বর্ষা! সৃজনের বাবাকে বাঁচাতে ছুটে গেল পর্ণা!

আজকালকার দিনে কটা মেয়ে পারে নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে সবার আগে নিজের আপন মানুষদের কথা ভাবতে? এই স্বার্থপরতার যুগে রাই প্রমাণ করেছে এখনো মানুষের মধ্যেই মানবিকতা রয়েছে। কয়েক মাস আগেই শেষ হয়েছে খেলনা বাড়ি। এই ধারাবাহিকের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল আরাত্রিকা মাইতিকে। সেখানেও তিনি তার অসামান্য অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছিলেন।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন