জি বাংলার ( Zee Bangla ) কোন গোপনে মন ভেসেছে ( Kon Gopone Mon veseche ) ধারাবাহিকে দেখা যাচ্ছে অহনা আর অনিকেত একসাথে নাচার পর অনেকে প্রশংসা করলেও সেই সমস্ত প্রশংসা ধামাচাপা পড়ে যায় শ্যামলী আর মন্দারের নাচের কাছে! দিনশেষে প্রথম পুরস্কারটা জিতে ফিরে আসে শ্যামলী! অন্যদিকে অনিকেত নিজের অধিকার শ্যামলীর ওপর দেখাতে গেলে শ্যামলী সত্যি কথা বলে অনিকেতকে চুপ করিয়ে দেয়।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ৩০ সেপ্টেম্বর ( Kon Gopone Mon Veseche Full Episode 30 september )
আজকের পর্বের শুরুতেই দেখা যায় শ্যামলী আর মন্দার বাড়ি ফিরে আসে তারপর তারা রোহিনীকে সবটা বলে। রোহিনী এটা শুনে খুব খুশি হয়ে যায় যে মন্দার নাচ করে প্রথম হয়েছে! শ্যামলী বলে জেতাটা অসম্ভব ছিল যদি মন্দার তাকে সাহায্য না করত আর মন্দার বলে, শ্যামলী তাকে সাহায্য করেছে বলেই সে প্রথম হয়েছে না হলে সে তো নাচ করতেই চাইছিল না। রোহিনী শ্যামলীকে কৃতজ্ঞতা জানায় মন্দারের জন্য, মন্দারকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য।

রোহিনী তো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে মন্দার সত্যি সত্যি নেচেছে, তখন মন্দার নাচের কিছু ছবি রোহিনীকে দেখালে রোহিনী একটু কষ্ট পায়। মন্দার একটু অবাক হয় কারণ রোহিনী এভাবে চুপ থাকেনা! মন্দার রোহিনীকে কারণ জিজ্ঞেস করে রোহিনী তখন বলে আসলে তুমি তো একসময় শ্যামলীর প্রতি দুর্বল ছিলে, এখন দিনের অনেকটা সময় তোমরা একসাথে কাটাচ্ছো, তাই আমার চিন্তা হয়। আচ্ছা মন্দার আমি কি তোমাকে কোন ভাবে জোর করছি?
মন্দার রোহিনীকে বোঝায় , সে রোহিনীকে কখনই ঠকাবে না। অন্যদিকে অনিকেত ঘরে ফিরে গেলে অহনা হাজার চেষ্টা করলেও অনিকেত অহনার কথার উত্তর দেয় না। অহনার বান্ধবী তার জন্য বিরিয়ানি নিয়ে আসে অনিকেত তখন রেগে সেই বান্ধবীকে অপমান করে তাড়িয়ে দেয়। অহনা তখন অনিকেতকে কথা শোনাতে গেলে অনিকেত অহনাকে উল্টে কথা শুনিয়ে বলে যে, অহনা অনিকেতের আবেগকে বোঝার এতটুকু চেষ্টা করে না। সে কী খাবে না খাবে? সেদিকে ফিরেও তাকায় না। অহনা বুঝতে পারে অনিকেত ধীরে ধীরে তার হাতের বাইরে চলে যাচ্ছে।
আরও পড়ুনঃ রুদ্রর চাল বানচাল! সব বিপদে ফুলকির পাশে রোহিত! জমে গেল আজকের পর্ব
ওদিকে মন্দার রোহিনীকে ভালোবাসার কথা বললে অপরাজিতা ভাবে সবাই তো নিজের জীবনে ভালো আছে একমাত্র আমার ছেলেটাই সুখে থাকতে পারছে না। অপরাজিতা তখন শ্যামলীর কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে শ্যামলী কাকে ভালোবাসে? শ্যামলী অনিকেতের নাম করলে, অপরাজিতা বলে তাহলে শ্যামলী অনিকেতকে ফিরিয়ে আনুক এই বাড়িতে। শ্যামলী বলে, অফিসে অনিকতের খাওয়া-দাওয়ার বিষয়টা সে দেখে নেয় কিন্তু অনিকেতকে সে ফিরিয়ে আনতে পারবে না কারণ অনিকেত নিজেই নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবে,শ্যামলীও এটাই চাই যে অনিকেত তাকে আর বাবাকে যে অপমানটা করেছে সেটা সে বুঝতে পারুক।
