জি বাংলার ( Zee Bangla ) ফুলকি ( Phulki ) ধারাবাহিকে দেখা যাচ্ছে যে ফুলকি রোহিত সকলকে নিয়ে একটা বাইরে বেরোনোর পরিকল্পনা করেছে, কিন্তু রুদ্র সেখানে গিয়েছে সকলের আনন্দ মাটি করে ফুলকিকে প্রানে মেরে ফেলতে। ইতিমধ্যে ফুলকিকে প্রাণে মেরে ফেলার একটা পরিকল্পনা সে করেছিল কিন্তু তার সেই পরিকল্পনায় জল ঢেলে দেয় রোহিত। কিন্তু রুদ্র তো থেমে থাকার মানুষ নয়, ফুলকিকে প্রাণে মারবার জন্য সে রীতিমত কোমর বেঁধে নেমে পড়েছে মাঠে।
ফুলকি আজকের পর্ব ১ অক্টোবর (Phulki today full episode 1 অক্টোবর)
আজকের পর্বের শুরুতেই দেখা যায় যে রোহিত ফুলকিকে বারবার সাবধান করে সে যেন ভূত খুঁজতে একা একা বেরিয়ে না পড়ে। তার যদি মনে হয় ভূত খুঁজতে যাবে তাহলে যেন সে একবার অন্ততপক্ষে রোহিতকে জানায়, রোহিত তার সঙ্গে যাবে। ফুলকি বুঝতে পারে রোহিত তার জন্য ভীষণভাবে চিন্তা করছে। সে তখন তার স্যারকে বলে রোহিত যেন ফুলকির জন্য চিন্তা না করে।

অন্যদিকে রুদ্র একটা লোককে নিয়ে এসেছে এবং তাকে ভালো করে ফুলকি আর রোহিতের ঘরটা দেখিয়ে দিচ্ছে আর বলছে তুমি দেখে নাও এই ঘরটাতে কিন্তু ফুলকি আর রোহিত থাকবে তোমার যা কিছু করার এই রুমেই করতে হবে। ততক্ষণে সেখানে চলে এসেছে ঈশিতা এবং রিকি। তারা জিজ্ঞেস করে কী ব্যাপার রুদ্র? তখন রুদ্র তাদের বলে, কে কোন ঘরে রয়েছে, তোমরা ভালোমতো দেখে নিয়েছো তো? ইশিতা বলে, পায়েল আর পিয়াল এক ঘরে ঢুকেছে।
পারোদিরা ব্যালকনির কাছের ঘরটাতে রয়েছে। রুদ্র বলে , শোনো, আজকে একটা পরিকল্পনা করেছি এই পরিকল্পনাটা কিছুতেই বানচাল হতে দেওয়া যাবে না। আজকেই ফুলকির শেষ দিন। এরপর পরিবারের সবাই মিলে হইহুল্লোড় করতে থাকে, নাচ গান করতে থাকে। পায়েল পিয়ালের জন্য গান গায় আর লাবু রুদ্রর জন্য গান গায়। সেই সময় রুদ্রর ঈশারায় একজন লোক ফুলকিদের ঘরে গিয়ে যা কাজ করার করে দেয়। এরপর ফুলকি রোহিত তাদের ঘরে গিয়ে ফ্যান চালাতে যাবে তার ঠিক আগেই পারমিতা অংশুমান ঢোকে।
আরও পড়ুনঃ শ্যামলীর কাণ্ড দেখে গলে গেল মামণি! মা ছেলেকে এক করতে দারুন বুদ্ধি বের করল শ্যামলী!
পারমিতা জানায়, তারা যে ঘরটাই রয়েছে সেই ঘরে ঝিলে দিয়ে হাওয়া ঢুকছে , সেই কারণে তার ঠান্ডা লেগে গেছে। ফুলকি তখন বলে একটা কাজ করলে কেমন হয়? ঘরটা যদি অদল বদল করে নেওয়া যায়? পারমিতা ফুলকিদের বিব্রত করতে চায় না কিন্তু এরপর তারা রাজি হয়ে যায় এরপর ফুলকিরা পারমিতাদের ঘরে চলে যায় আর অংশুমান বিছানায় শুয়ে ফ্যানটা চালালে ফ্যানটা অংশুমানের মাথায় গিয়ে পড়ে। শেষ মুহূর্তে পারমিতা চিৎকার করে অংশুমানকে সরিয়ে নিলেও অংশুমানের মাথায় চোট লাগে। এইভাবে রুদ্রর দ্বিতীয় পরিকল্পনাও ভেস্তে যায় অংশুমানের জন্য কিন্তু রুদ্র তো বসে থাকবে না। তাহলে কি তিনবারের বার বড় ক্ষতি হবে ফুলকির?
