বিগত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল শেষ হচ্ছে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasa)। শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রেখেছিল ধারাবাহিকের মা মেয়ের দুষ্টু মিষ্টি সম্পর্ক। প্রত্যেক সপ্তাহেই স্লট লিড করতে দেখা গিয়েছে এই ধারাবাহিকটিকে। সফল ভাবেই চলছিল এই মেগা।
এই জল থই থই ভালোবাসার (Jol Thoi Thoi Bhalobasa) হাত ধরেই বহু দিন বিরতি নেওয়ার পর আবার টেলিভিশনের (Bengali Television) পর্দায় নায়িকা হয়ে ফিরে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তার অভিনয় মুগ্ধ করেছিল তার অনুরাগীদের। তবে খুব বেশিদিন তাকে দেখার সৌভাগ্য হলো না দর্শক মহলের।
খুব বেশিদিন হয়নি শুরু হয়েছিল এই ‘জল থই থই ভালোবাসা’। সেই সময় রাত নটার স্লট একেবারে নিজের দখলে রেখেছিল এই ধারাবাহিক। সব ঠিক থাকা সত্ত্বেও হঠাৎ করে সেই স্লটে একটি নতুন ধারাবাহিক আসার খবর শোনা যায়। ১৭ই জুন থেকে শুরু হচ্ছে সোনামণি সাহা ও হানি বাফনা অভিনীত শুভ বিবাহ। আর এই নতুন ধারাবাহিকটিকে জায়গা করে দিতে শেষ হচ্ছে জল থই থই ভালোবাসা।
কোজাগরীর গল্পে ইতি টানলো চ্যানেল
সবার মনে প্রশ্ন ছিল কিভাবে ধারাবাহিকটিকে শেষ করতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ? যতদূর জানা যাচ্ছে, শেষটায় অসাধারণ ভাবে দর্শকদের আনন্দ দিতে চলেছে এই ধারাবাহিক। শেষ পর্বের শুরুতেই দেখা যাবে ৩ বছর পেরিয়ে গিয়েছে গল্প। ধারাবাহিকের নায়িকা কোজাগরী আজ দেশে বিদেশে সফল একজন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
আরো পড়ুন: হৈমন্তীর আক্রোশ থেকে ফুলকিকে উদ্ধার করলো রোহিত! সবার সামনে আসল সত্যিটা প্রমাণ করার প্রতিজ্ঞা করলো সে!
তাঁর আমেরিকায় একটি ফুড চেইন রয়েছে যেটা সামলায় তার ছেলে টিটো। এছাড়াও সে তৈরি করেছে একটা হাসপাতাল, যেখানে ৫০% মানুষকে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা। বিদেশের শাখার দায়িত্বে রয়েছে টিনটিন এবং দেশের শাখার দায়িত্বে শৌরসেনী। বিদেশে একটি বিশ্ববিদ্যালয়ের চাকরি করছিল তোতা। সেই চাকরি ছেড়ে কলকাতায় আরেকটি বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়ে দেশে ফিরে এসেছে সে। আসমান বর্তমানে একজন সফল গবেষক এবং অধ্যাপক। তুলির সাথে নতুন করে একটি সম্পর্ক তৈরি করেছে তোতার বন্ধু। আবারও উদ্দালক বসুর সঙ্গে সংসার শুরু করতে রাজি হয়ে গিয়েছে কোজাগরী। তবে তার নিজস্ব কিছু শর্ত রয়েছে। সব মিলিয়ে পরিপূর্ণতার সাথে শেষ হচ্ছে জল থই থই ভালোবাসা।
