Bangla Serial

বন্ধের মুখে জি বাংলার এক নম্বর রিয়েলিটি শো, বদলে আসছে টেলিপাড়ার জনপ্রিয় জুটির নতুন শো!

বাংলা বিনোদন চ্যানেলগুলিতে এই মুহূর্তে আসছে বেশ কয়েকটি বদল। নতুন ধারাবাহিকের (New Serial) আগমনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে রিয়েলিটি শো-গুলির ধরণ। ইদানীং বেশ কয়েকটি রিয়েলিটি শো (Reality Show) পড়েছে বন্ধের মুখে। স্টুডিওপাড়া সূত্রের খবর, এবার ধারাবাহিকের পাশাপাশি বন্ধের মুখে বেশ কয়েকটি জনপ্রিয় রিয়েলিটি শো।

বিদায় ঘণ্টা বেজে গিয়েছে দাদাগিরির (Dadagiri Season 10)। সিজন ১০ শেষ হয়ে আসবে গানের রিয়েলিটি শো সারেগামাপা। এবারেই সিজনে শো-এর সঞ্চালনায় থাকছেন না আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। প্রোমোতে (Promo) দেখা মিলেছে নতুন সঞ্চালক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya)। তাঁকে ছোটপর্দায় সঞ্চালক হিসেবে দেখতে উৎসুক অনুরাগীরা।

আরও পড়ুনঃ আসছে নতুন মেগা যার যেথা ঘর, নায়িকা চরিত্রে থাকছেন জলসার জনপ্রিয় অভিনেত্রী! বিপরীতে থাকছেন কে? জেনে নিন বিস্তারিত

অপরদিকে, জি বাংলায় (Zee Bangla) বন্ধের মুখের আরেকটি জনপ্রিয় রিয়েলিটি শো (Reality Show)। এবার বন্ধের মুখের বিশ্বনাথ বসু ও অপরাজিতা আঢ্য সঞ্চালিত ‘ঘরে ঘরে জি বাংলা’। তেমনটাই চর্চা টেলিমহলে। সূত্রের খবর, স্লট ভরাতে ঘরে ঘরের সময়ে আসছে নয়া টেলিভিশন শো ‘রন্ধনে বন্ধনে, ভালোবাসার রান্না’। এই কুকিং শো সঞ্চালনা করবেন টলিউডের জনপ্রিয় জুটি গৌরব-ঋদ্ধিমা।

জি বাংলায় আসছে কুকিং শো ‘রন্ধনে বন্ধনে, ভালোবাসার রান্না’। সঞ্চালনায় থাকছেন টলিউডের বিখ্যাত জুটি গৌরব-ঋদ্ধিমা। জেনে নিন শো-টির বিশেষত্ব?

জানেন কী শো-টির বিশেষত্ব? জি বাংলার আসন্ন শোতে রান্নার পাশাপাশি থাকছে গৌরব-ঋদ্ধিমার ভরপুর রোম্যান্স। সুদীপা চ্যাটার্জির রান্নাঘর শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন যাবত কোনও রান্নার শো আসেনি এই চ্যানেলে। অবশেষে সেই অভাব পূরণে আসছে গৌরব-ঋদ্ধিমার জনপ্রিয় কুকিং শো ‘রন্ধনে বন্ধনে, ভালোবাসার রান্না’

আরও পড়ুনঃ ফুলকির মাথায় হাত বুলিয়ে ক্ষমা চাইলো রোহিত, বড়সড়ো বিপদের মুখে পড়ল ধানু!

কেমন হতে চলছে এই শো-টি? যদিও ফরম্যাট এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক ভাবেই শোনা যাচ্ছে শুধু গিন্নিরা নয়। তাদের সঙ্গে এবার যোগদান করতে পারবে বাড়ির কর্তামশাইও। কর্তাদের বগলদাবা করে রান্নার শো করতে উচ্ছ্বসিত জি বাংলার দর্শকরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন