Bangla Serial

TRP List: আইপিএলের গেরো, হটে গেল নিম ফুল! টপার এল জি থেকে, তবে জগদ্ধাত্রী নয়, চারে পাঁচে জলসা

একেই গরমের মরসুম। তার উপর আইপিএল আর ভোটের হওয়া। সব মিলিয়ে ধারাবাহিকের টিআরপি- বেহাল দশা। সাতটার পর্যন্ত ধারাবাহিকগুলির টিআরপি (TRP) টেনেটুনে উঠলেও, আটটার পর থেকে নাজেহাল অবস্থা। তবে প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও প্রকাশ্যে সাপ্তাহিক টিআরপি তালিকা (trp list)

যে তালিকার জন্য চাতক নয়নে অপেক্ষা করে থাকেন ধারাবাহিকের নির্মাতা থেকে অভিনেতা-অভিনেত্রীরা। কারণ টিআরপি তালিকা বাতলে দেয় ধারাবাহিকের ভবিষ্যৎ। বাংলা বিনোদন চ্যানেলগুলির মধ্যে চলে টিআরপির প্রথম পাঁচে থাকার লড়াই। চলতি সপ্তাহে প্রথমে পাঁচে মাথা গলাতে পেরেছে জি-এর কোন গোপনে মন ভেসেছে ও জলসার গীতা এলএলবি। যৌথ ভাবে ৬.৩ নম্বর পেয়ে টিআরপিতে পঞ্চম স্থান অধিকার করেছে তারা।

মাত্র পয়েন্ট একের ব্যবধানে ৬.৪ পেয়ে টিআরপিতে চতুর্থ স্থানাধিকারী কথা। এই সপ্তাহে চ্যানেল টপার হয়েছে জলসার এই ধারাবাহিক। তৃতীয়স্থানে রয়েছে একসময়কার বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’। প্রাপ্ত নম্বর ৬.৭।

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। আর সকলকে টক্কর দিয়ে পয়লা স্থান দখল করেছে জি বাংলার হিট মেগা ফুলকি। সকলকে টক্কর দিয়ে ৭ পয়েন্ট তুলেছে এই ধারাবাহিক। রোহিত-ফুলকি আর শালিনীর প্রেমের গল্প মন জয় করে নিয়েছে দর্শকদের অধিকাংশের।

আরো পড়ুন: বন্ধের মুখে জি বাংলার এক নম্বর রিয়েলিটি শো, বদলে আসছে টেলিপাড়ার জনপ্রিয় জুটির নতুন শো!

এক ঝলকে দেখে নিন এই সপ্তাহের টিআরপিতে কে কোথায়,

প্রথম: ফুলকি 7.0

দ্বিতীয়: নিম ফুলের মধু 6.8

তৃতীয়: জগদ্ধাত্রী 6.7

চতুর্থ: কথা 6.4

পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে & গীতা এলএলবি 6.3

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন