Bangla Serial

ফের টিআরপি-র থেকে সিংহাসনচ্যুত জগদ্ধাত্রী, কথার ঝড়ে ভেসে গেল জ্যাস!

এসে গেল চলতি সপ্তাহের টিআরপি তালিকা (TRP List)। বৃহস্পতিবারের এই ফলাফলের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন বাংলা ধারাবাহিকের (Bengali Serial) নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা। তবে শুধু ধারাবাহিকের নির্মাতাদের বুক দুরুদুরু করে তেমন নয়। ধারাবাহিক প্রেমীরাও বসে থাকেন অধীর অপেক্ষায়।

বিগত কয়েক মাস ধরে টানা টিআরপি তালিকায় প্রথমস্থান ধরে রেখেছিল জি বাংলার জনপ্ৰিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। দু বছরের পুরনো এই ধারাবাহিকের জনপ্রিয়তা এখনও সমান ভাবে তুঙ্গে। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর পেল ৮.২। গত সপ্তাহের থেকে যা ০.৪ কম।

জগদ্ধাত্রী থেকে ০.২ নম্বরের ফারাকে পিছিয়ে আছে ‘ফুলকি’। এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে রোহিত আর ফুলকির মধ্যেকার রসায়ন বদলে যাচ্ছে ভালোবাসায়। তাই দর্শকরা অধীর আগ্রহের সঙ্গে দেখছেন রোহিত-ফুলকির প্রেম কাহিনী। যার দরুন টিআরপি বাড়ছে রমরমিয়ে। চলতি সপ্তাহে জি-এর এই ধারাবাহিকের নম্বর ৮.০।

আরো পড়ুন: ‘নিম ফুলের মধুতে’ জমজমাট শিবরাত্রি! আপোস করার ‘আফসোস’ মৌমিতার, সৃজনের কল্যাণে ভক্তি ব্রত পর্ণার

তাহলে এ সপ্তাহের বেঙ্গল টপার কে? সবাইকে টক্কর দিয়ে শীর্ষ স্থান কর দখলে? ৮.৩ নম্বর পেয়ে এক নম্বরে বিরাজমান ‘নিম ফুলের মধু’। ধারাবাহিকের গল্পে মা হতে চলছে পর্ণা। দত্তবাড়িতে এখন সেলিব্রেশনের আবহ। আর সঙ্গে রয়েছে পর্ণার শত্রুদের ষড়যন্ত্র। সব মিলিয়ে টান টান উত্তেজনা ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলোতে। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও চার নম্বরে রয়েছে ‘গীতা এলএলবি’ (৭.৯)। আর পঞ্চম স্থানে ‘কথা’। প্রাপ্ত নম্বর ৭.৩।

দেখে নিন টিআরপি-র সেরা ৫-এর তালিকা

প্রথম- নিম ফুলের মধু (৮.৩)

দ্বিতীয়- জগধাত্রী (৮.২)

তৃতীয়- ফুলকি (৮.o)

চতুর্থ-গীতা এলএলবি (৭.৯)

পঞ্চম- কথা (৭.৩)

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন