Bangla Serial

‘নিম ফুলের মধুতে’ জমজমাট শিবরাত্রি! আপোস করার ‘আফসোস’ মৌমিতার, সৃজনের কল্যাণে ভক্তি ব্রত পর্ণার

জি বাংলার (Neem Phooler Modhu) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Modhu)টেলিভিশনের (Television) অন্যান্য ধারাবাহিকের মতো এই ধারাবাহিকের পর্দাতেও চলছে শিবরাত্রির মহাপর্ব। লালপাড় শাড়িতে একজোটে হাজির দত্তবাড়ির গিন্নিরা। কৃষ্ণা থেকে পর্ণা মৌমিতা থেকে বর্ষা উপোস করে শিবের মাথায় জল ঢালবেন তাঁরা।কিন্তু সে তো নয় হল পর্দায়। কিন্তু আড়ালে? বেশ খুশি মজায় কাটছে ‘নিম ফুলের মধুর’ অফস্ক্রিন পর্ব।

বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে মা হতে চলেছে পর্ণা। আর তাই কৃষ্ণা-সহ দত্তবাড়ির সবাই তাঁর অতিরিক্ত যত্ন নিচ্ছে। কৃষ্ণার অতিরিক্ত যত্নে প্রাণ অস্থির পর্ণার। পর্ণার কাছে কৃষ্ণার একটাই আব্দার, বাবুর যেন ‘বাবুই’ হয়! অর্থাৎ দত্ত বাড়ির উত্তরাধিকারী হিসেবে পর্ণার আর কোলে যেন পুত্র সন্তান আসে।

যদিও কৃষ্ণার এই দাবিতে মত নেই পর্নার। ছেলে হোক বা মেয়ে সুস্থ সন্তানের জন্য জন্ম দিতে চায় পর্ণা। পর্ণার মা হওয়ার খবরে সৃজনও বেশ খুশি।তার জীবনে পর্ণাই লক্ষ্মী। সদ্য পর্ণার সঙ্গে গিয়ে লটারির টিকিট কেটে এসেছিল সৃজন। আর সেই লটারিতেই উঠেছে পঞ্চাশ লাখ টাকা। এদিকে লটারি টিকিট চুরি করে রোয়াব দেখাচ্ছে অয়ন-মৌমিতা।

এরই মধ্যে চলে এসেছে শিবরাত্রির পর্ব। লটারি টিকিট রহস্য ভেদ করার পাশাপাশি সৃজনের কল্যাণে উপোস করেছে পর্ণা। তাঁর গর্ভে এখন সৃজনের সন্তান। ভক্তি ভরে শিবের পুজো করবে সে। পর্দা পেরিয়ে বাস্তবেও শিবভক্ত পর্ণা। প্রতিবছর মন দিয়ে শিবরাত্রি ব্রত পালন করেন অভিনেত্রী।

আরো পড়ুন: কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী মধুপ্রিয়া! ফলে বাড়ছে ওজন, নিজেই সেই কথা স্বীকার করলেন অভিনেত্রী

একসঙ্গে কাজ করার দৌলতে ‘নিম ফুলের মধু’-র সদস্যরা হয়ে উঠেছে।একে অপরের আপনজন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে একজোট হলেন সব্বাই। আর সেই সাক্ষাৎকারেই বুবাইয়ের মা মৌমিতা আফসোস করে বলে, আর এখন আগের মত উপোস করে না সে। তারপরই নিছক মজা করে বলে ওঠে “উপোসের ফল তো হাতেনাতেই পেয়েছি।” পর্দায় গুরুগম্ভীর চরিত্রে অভিনয় করলেও বাস্তবে চুটিয়ে মজা করে ‘নিম ফুলের মধু’ পরিবার। তারই ছোট্ট নিদর্শন দেখা গেল সাম্প্রতিক সাক্ষাৎকারে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন