Bangla Serial

কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী মধুপ্রিয়া! ফলে বাড়ছে ওজন, নিজেই সেই কথা স্বীকার করলেন অভিনেত্রী

সালটা তখন ২০২০। শহর জুড়ে তথ্য। জোরদার লকডাউনের পিরিয়ড। ঘরবন্দী সাধারণ মানুষ। ঠিক এমন সময় টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হওয়া শুরু হয় বাংলা ধারাবাহিক ‘তিতলি’ (Titli)। সেই ‘তিতলি’ ধারাবাহিকের মধ্যে দিয়েই দর্শকদের মনে জায়গা তৈরি করে মধুপ্রিয়া চৌধুরীকে (Madhupriya Chowdhury)। হয়ত অনেকেরই মনে আছে সেই ধারাবাহিকের কথা।

এক তরুণী এবং তার দুঃসাহসী স্বপ্নের গল্প মন ছুঁয়ে গিয়েছিল বাংলার দর্শকদের। তিতলির মহিলা পাইলট হয়ে ওঠার স্বপ্নপূরণের গল্প বলেছিল সেই ধারাবাহিক। এই ধারাবাহিকটি ২০২১-এ শেষ হয়ে যায় তবে এখনও দর্শকদের মনে থেকে গিয়েছে সেই ‘তিতলি’। বর্তমানে এই ‘তিতলি’ ধারাবাহিকের নায়িকা মধুপ্রিয়া চৌধুরীকে (Madhupriya Chowdhury) দেখা যাচ্ছে বেশ কিছু ধারাবাহিকের পার্শ্বচরিত্রে।

এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তোমাদের রানী’তে নায়িকা রানীর বান্ধবী দেবযানীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মধুপ্রিয়া। কিন্তু একসময় সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রের হাত ধরেই অভিনয়ে পথচলা শুরু করেছিলেন মধুপ্রিয়া। দর্শকদের মনে তাকে নিয়ে একটা প্রশ্ন সবসময় ঘুরে বেড়াচ্ছে। এখন কেন শুধুই পার্শ্বচরিত্রে অভিনয় করছেন এককালীন জনপ্রিয় নায়িকা? হঠাৎ করে বেড়ে গিয়েছে তার ওজন। এই ওজন বেড়ে যাওয়ার কারণেই কি লিড রোল হারাতে হচ্ছে মধুপ্রিয়াকে?

মধুপ্রিয়া চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন, “আসলে শুধুমাত্র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে গেলে অপেক্ষা করে থাকতে হয়। তবে আমি বেশি অপেক্ষা করতে চাইনি। কারণ টাকাপয়সারও একটা বিষয় থাকে। আর সিরিয়ালে মুখ্য চরিত্রগুলি শুধুমাত্র ইতিবাচক চরিত্রই হয়ে থাকে। ওরা সব পারে। তাই এই চরিত্রগুলির আলাদা করে কোনও স্তর আমি সেভাবে খুঁজে পাই না। আর আমি যে শুধুই লিড রোলে অভিনয় করতে এসেছি এমনটাও তো নয়। আমি অভিনেত্রী হতে চেয়েছি। তাই আমি নিজেই নেগেটিভ এবং পার্শ্বচরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছি।”

আরো পড়ুন: অকেজো হয়ে গিয়েছে ফোন, মুছে গিয়েছে ভিডিও! অয়নকে শায়েস্তা করতে তাই নতুন ফন্দি আঁটলো পর্ণা!

ওজন বেড়ে যাওয়ার বিষয়েও অনেক কিছু জানান মধুপ্রিয়া। তিনি জানান, তাঁর ওজন বেড়েছে, আর এটা সম্পূর্ণ সত্য। তিনি স্বীকার করেন নায়িকা হতে গেলে রোগা হতে হবে সেটাও সত্যি। মধুপ্রিয়া জানান, “আমার গ্যাসট্রিক আলসারের সমস্যা রয়েছে। ইনসমিয়া (রাতে ঘুম না আসা)র সমস্যা রয়েছে। আর তাই ওজন বেড়েছে। আর তাছাড়া তিনি খেতে ভালোবাসি। যদিও আবার অনেক খান এমনটাও নয়।” মধুপ্রিয়ার কথায়, “শুধু বাংলায় নয়, গোটা বিশ্বেই অভিনেত্রী হতে গেলে আইক্যান্ডি হতে হয়। একটা নির্দিষ্ট শরীর তৈরি করতে হয়। সকলে তো আর অপরাজিতা আঢ্য হতে পারেন না।”

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন