Bangla Serial

হাটে হাড়ি ভাঙলো পর্ণা! টাকার বদলে জুটলো জুতোর মালা! আনন্দে নেচে উঠল অখিলেশ

অত্যাধিক লোভ করতে গিয়ে এইবার ভরাডুবি হল অয়নের। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিকের তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। ধারাবাহিকের বর্তমান পর্বগুলি হয়ে উঠেছে আরও বেশি আকর্ষণীয়। এই নিয়ে পরপর দুই সপ্তাহ টিআরপিতে প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, এত কাণ্ড ঘটিয়েও এত পাপ করেও শান্ত হয়নি দত্ত পরিবারের বড় ছেলে অয়ন দত্ত। অয়ন আর তার স্ত্রী মৌমিতা দুজনেই অত্যন্ত লোভী এবং নিচ মানসিকতার। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এবং ধারাবাহিকের নায়িকার সর্বনাশ করার জন্য যত রকম ভাবে সম্ভব সব রকম উপায় অবলম্বন করেছে তারা। তাদের জন্য দত্ত বাড়ি ভাগ অবধি হতে বসেছিল।

কিছুদিন আগেই দেখা যায় বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের দুজনকে বের করে দেয় তাদের বাবা। যার ফলে ভিক্ষা করাকেই নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছিল অয়ন আর মৌমিতা। সেটা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীনও হতে হয়েছে তাদের। আর এই সব কিছু থেকে তাদেরকে রক্ষা করেছে পর্ণা আর সৃজন। পর্ণার অনেক ক্ষতি করেছে অয়ন কিন্তু বিপদের সময় সে সব কিছুই মনে রাখেনি ধারাবাহিকের নায়িকা।

এইবার সেই সবকিছু ছেড়ে চৌর্য বৃদ্ধিতে নিজের হাত পাকা করছে অয়ন। সৃজনের লটারি টিকিট চুরি করে আজ সে লাখপতি হয়েছে। টাকার গুমোর তাকে অন্ধ করে দিয়েছে। নিজের জীবিত বাবার শ্রাদ্ধ ধুমধাম করে করছে সে। এটা মেনে নিতে পারেনি পর্ণা। তাই সে বুদ্ধি করে পুলিশ ডাকে এবং তার অফিসের কয়েকজন সহকর্মীকে লটারির টিকিটের কর্তৃপক্ষ হিসেবে ডেকে পাঠায়। অয়ন সমস্ত টাকা লুকিয়ে রেখে নিশ্চিন্ত ভাবে বসে থাকে। হয়তো ভেবেছিল কেউ তাদের থেকে একটা টাকাও নিতে পারবে না।

আরো পড়ুন: ফের টিআরপি-র থেকে সিংহাসনচ্যুত জগদ্ধাত্রী, কথার ঝড়ে ভেসে গেল জ্যাস!

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পর্ণা বলে ওঠে, ঐ তুলসী মঞ্চের নিচেই লুকিয়ে রাখা হয়েছে বাকি টাকা। এটা শুনে আকাশ ভেঙ্গে পড়ে অয়নের মাথায়। সে বুঝে উঠতে পারেনা পর্ণা কি করে সবটা জেনে গেল। আবার ভিখিরি হয়েছে অয়ন, এটা ভেবেই আনন্দে নাচতে থাকে অখিলেশ। এদিকে পাড়া-প্রতিবেশী প্রত্যেকে জুতোর মালা পরিয়ে দেয় অয়নকে। অয়ন মনে মনে প্রতিজ্ঞা করে, এই অপমানের প্রতিশোধ সে নেবেই। এইবার পর্ণার চরম ক্ষতি করবে সে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন