Bangla Serial

জি বাংলায় আসছে পুবের ময়না, প্রকাশ্যে নতুন ধারাবাহিকের দিনক্ষণ! জেনে নিন কখন আসছে নতুন ধারাবাহিক

জি বাংলায় (Zee Bangla) আসছে অর্গ্যানিক স্টুডিয়ো ও ক্রেজি আইডিয়াজ প্রোডাকশনের দুটি নয়া ধারাবাহিক। ইতিমধ্যেই অর্গ্যানিক স্টুডিয়ো তাদের আসন্ন ধারাবাহিকের প্রোমো অন এয়ার করেছে। অভিনব প্লট ধারাবাহিকের গল্পের। লগ্নভ্রষ্ট মেয়ের কথা কমবেশি সকলেই শুনেছে। কিন্তু লগ্নভ্রষ্ট ছেলের গল্প নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘পুবের ময়না’ (Puber Moyna)

ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় নায়ক গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘রাঙা বৌ’ (Ranga Bou) ধারাবাহিকে। ধারাবাহিকের নায়িকা ঐশানী দে। বাংলাদেশ থেকে আসা এক মেয়ের জীবনের কাহিনি অবলম্বনে এগিয়ে চলবে ধারাবাহিকের গল্প।

পুবের ময়না প্রথম প্রচার ঝলক

পুবের ময়না প্রথম প্রচার ঝলককেই সাড়া জাগিয়েছে নেটদুনিয়ায়। দেখা যাচ্ছে, লগ্নভ্রষ্ট হয়েছে বাড়ির ছেলে। নায়কের পরিবার যৌথ। বিয়ের মণ্ডপ থেকে ফিরে এসেছে ছেলে। বাড়ির সকলে দোষ দিচ্ছে গেরস্ত বাড়িতে শায়না মেয়ের জন্যই নাকি বিয়ে ভেঙেছে নায়কের। তড়িঘড়ি সম্মান বাঁচাতে নায়কের মা ময়নাকে বলে তার ছেলেকে বিয়ে করতে।

আরো পড়ুন: পুলিশি জেরার মুখে নাজেহাল রুদ্ররূপ! জামাইয়ের আসল রূপটা দেখে অবাক জেঠুমনি!

উপায় না দেখে আশ্রিতা ময়নার বিয়ে হয়ে যায় নায়কের সঙ্গে। মায়ের সম্মান বাঁচাতে বিয়ের জন্য রাজি হয়ে যায় ছেলেও, তবে বৌভাতের দিন সাফ জানিয়ে তার ও ময়নার মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে উঠতে পারে না। তখন ময়না জানায়, এই প্রথম সে বিয়েরপিঁড়িতে বসছে না। রেগে যায় নায়ক! এত বড় সত্যিটা লুকিয়েছে ময়না!

প্রকাশ্যে পুবের ময়নার দিনক্ষণ

তখনই ময়না বলে, প্রাণের থেকে বিয়েরপিঁড়িতে বসাটা কী বেশি জরুরী? কী হয়েছিল ময়নার সঙ্গে? কেন ওপার বাংলা থেকে পালিয়ে এসে নায়কের বাড়িতে আশ্রিতা হয়েছিল সে? এই নিয়ে এগিয়ে চলবে ধারাবাহিকের গল্প। স্টুডিয়োপাড়া সূত্রে খবর, সম্ভবত ২৪শে জুন থেকে সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকের। রাত নটা বা সাড়ে নটার স্লটে আসতে পারে এই ধারাবাহিক।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন