EntertainmentBangla Serial

পুলিশি জেরার মুখে নাজেহাল রুদ্ররূপ! জামাইয়ের আসল রূপটা দেখে অবাক জেঠুমনি!

এতদিন অনেক কুকর্ম করেছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের প্রধান খলনায়ক রুদ্ররূপ সান্যাল। অনেকদিন ধরে তাকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ধারাবাহিকের নায়িকা ফুলকি। এতদিনে তার সেই চেষ্টা সফল হয়েছে। তার বিরুদ্ধে জোর কদমে শুরু হয়েছে তদন্ত। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে এই ধারাবাহিক।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, রুদ্রকে ফুলকি বহুদিন ধরেই সন্দেহ করে। এইবার তার সেই সন্দেহের কথা দিল্লি পুলিশকে জানিয়ে দেয় ফুলকি। সন্দেহের বসে রুদ্রের বিরুদ্ধে প্রথমে প্রমাণ জোগাড় করে পুলিশ আর তারপর তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। এদিকে কান্নায় ভেঙে পড়ে লাবু। কারণ এমন কিছু ঘটবে সেটা সে একটু হলেও আঁচ করতে পেরেছিল।

ফুলকি আজকের পর্ব ১৩ জুন (Phulki Today Episode 13 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, লাবুকে সামলায় রোহিত আর তমাল। লাবু রোহিতকে বলে, সে চায় না তার বাবা শেষ হয়ে যাক। কারণ তার বাবা রুদ্রকে খুব পছন্দ করে। অন্যদিকে রুদ্র একেবারেই যে কিছু করেনি সেটা কিন্তু নয়। কারণ সে যদি কিছু না করতো তাহলে তার বিরুদ্ধে প্রমাণ কিভাবে আসতো পুলিশের কাছে! লাবু আরো বলে, সে যতদূর রুদ্রকে চেনে তাতে এটুকু খুব ভালো করেই বুঝতে পেরেছে যে রুদ্র অনেক কিছুই গোপন রেখেছে সবার থেকে।

জেরার মুখে নাজেহাল রুদ্র

এদিকে রুদ্রকে জেরা করা শুরু করে দিল্লি পুলিশ। রুদ্র মনে মনে ভাবে একবার এখান থেকে বেরোতে পারলেই সে প্রথমেই অংশুমান আর ফুলকির একটা ব্যবস্থা করবে। কারণ ওদের জন্য রুদ্রর এতদিনকার সাজানো সাম্রাজ্য ধ্বংস হতে বসেছে। রুদ্রকে রাজাবাবুর ব্যাপারে জিজ্ঞাসা করলে খুব চালাকির সাথে সেই প্রশ্ন এড়িয়ে যায় রুদ্র। কিন্তু দিল্লি পুলিশও এত তাড়াতাড়ি থামার পাত্র নয়। তারাও চেষ্টা করতে থাকে রুদ্র পেট থেকে কথা বের করার।

নিজেকে শক্ত করছে লাবু

এদিকে জেঠিমনি এই সবকিছুর জন্য অংশুমান আর ফুলকিকে দোষারোপ করতে থাকে। লাবু তখন তার বাবাকে বলে, “তোমার পক্ষে সৎ ভাবে যেটুকু করা সম্ভব তুমি সেটুকুই করো রুদ্রর জন্য। এর থেকে বেশি কিছু করার দরকার নেই। আমি চাইনা আমার বাবা অন্যায়ের সঙ্গে আপোষ করুক।” জেঠুমনি বুঝতে পারে বড়সড়ো কিছু একটা হয়েছে। সবাই সেখান থেকে চলে গেলে ফুলকি রোহিতকে জানিয়ে দেয় যে তার সন্দেহের ভিত্তিতেই এই তদন্ত হচ্ছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন