Bangla Serial

অনেক নীচে ‘নিম ফুলের মধু’, সেরা চারে জায়গা করলো ‘অনুরাগের ছোঁয়া’! কে হল আজকের বেঙ্গল টপার? জানুন বিস্তারিত

ইংরেজিতে একটা প্রবাদ আছে। “মর্নিং শো-জ দ্য ডে।” অর্থাৎ, দিনের শুরুটাই বলে দেয় বাদবাকি দিনটা কেমন যাবে। যদিও টিআরপির (TRP) ক্ষেত্রে এমনটা হয় না কোনোকালেই। বরং, গত সপ্তাহে যে ধারাবাহিক (Bengali Serial) থাকে পয়লা নম্বরে, চলতি সপ্তাহে সে এসে পড়ে তালিকার একেবারে নিচে। আবার, যে ধারাবাহিক টিআরপির তলানিতে থাকে সে হুড়মুড়িয়ে আসে উপরে।

আরো পড়ুন:দত্তবাড়ির সকলকে পথে বসানোর কারণে কৃষ্ণাকে ডিভোর্স দিয়ে বাড়ি ছাড়া করল সৃজনের বাবা!

এই সপ্তাহেও খানিকটা তেমনই হল। ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)| চলতি সপ্তাহে নেমে গেল পাঁচ নম্বরে (৭.৭)। অর্থাৎ,পর্ণার ছবি নিয়ে ডিপফেক, দত্ত বাড়ির গুদামে আগুন লাগার গল্প পছন্দসই হচ্ছে না দর্শকদের। সন্দেহবাতিক সৃজনকে দেখতে দেখতেও নিশ্চিত ক্লান্ত দর্শক মহল। অন্যদিকে, ‘অনুরাগের ছোঁয়া’ (৭.8) (Anurager Chowwa) উন্নতি ঘটিয়েছে তালিকায় নিজের জায়গার। অনেকদিন আগেই বেড়িয়েছিল সেরা পাঁচ থেকে। রূপার উপর মিশকার করা হামলা, রূপার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা,অসহায় মা দীপার লড়াই মনে ধরেছে ধারাবাহিক প্রেমীদের।

নিশ্চয়ই ভাবছেন এই সপ্তাহের সেরা কে? এবারেও ধরা ছোঁয়ার বাইরে জ্যাস ম্যাজিক। এই সপ্তাহের বেঙ্গল টপার সেই (Jagaddhatri) জগদ্ধাত্রীই (৯.১)। ২ নম্বরে আটকে আছে (Phulki) ‘ফুলকি’ (৮.৪)। সেই হিসেবে জলসার গীতা এলএলবি-র (Geeta LLB) উন্নতি হয়েছে বেশ। এ সপ্তাহের টিআরপি তালিকায় তিন নম্বরে।

এদিকে নম্বর বাড়িয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছে ‘কোন গোপনে মন ভেসেছে’ (৬.৯) এবং ‘লাভ বিয়ে আজকাল’ (৬.৬)। দেখে নিন বাংলা ধারাবাহিকের টিআরপি-র সেরা পাঁচ-

প্রথমঃ জগদ্ধাত্রী (৯.১)

দ্বিতীয়ঃ ফুলকি (৮.৪)

তৃতীয়ঃ গীতা llb (৮.৩)

চতুর্থঃ অনুরাগের ছোঁয়া (৭.৮)

পঞ্চমঃ নিমফুলের মধু (৭.৭)

TollyXP NewsDesk