যারা জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকটির নিত্যদিনের দর্শক তারা জেনে থাকবেন ইতিমধ্যেই বিচ্ছেদ ঘটে গিয়েছে ধারাবাহিকের নায়ক এবং নায়িকার। প্রথম চটকে বেশ কষ্ট পেলেও যত সময় যাচ্ছে ধারাবাহিকটি আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে ভক্তদের কাছে। কারণ তারা ভেবেছিল মেঘ এবং নীলের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে তাদের মনে হচ্ছে নতুন করে মিল হওয়ার জন্য এই বিচ্ছেদ ছিল অত্যাবশ্যক।
বর্তমান গল্প অনুযায়ী, মেঘ নীলের বিচ্ছেদ ঘোষণা করেছে বিচারক। কিন্তু বিচ্ছেদের পর টিপিকাল প্রাক্তন হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে যে সম্পর্ক দেখা যায় সেই সম্পর্ক চাইছে না নীল। সে মেঘের বন্ধু হয়ে থাকতে চাইছে। কোর্টের বাইরে সেই কথা সাহস করে মেঘকে জানিয়ে দেয় নীল। মেঘও তাতে কোনরকম আপত্তি জানায়নি।
নীল মেঘের সাথে কফি খেতে যেতে চায়। আর এই বিষয়টাকে ভালোভাবেই গ্রহণ করে মেঘ। ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, একটি রেস্টুরেন্টে ডেটে গিয়েছে মেঘ আর নীল। নীল আগেভাগেই এসে মেঘের পথ চেয়ে অপেক্ষা করতে থাকে। তারপর সেখানে আসতে দেখা যায় মেঘকে। ঠিক যেনো প্রথম দেখা করছে তারা। মাঝে এই দু একটা বছর যে এক চরম ঝড় বয়ে গিয়েছে তাদের দুজনের উপর দিয়ে তার ছিটে ফোঁটা চিহ্ন দেখা যাচ্ছে না তাদের মধ্যে।
তারা খুব সাধারনভাবেই কথাবার্তা বলে। নীল তো মেঘকে বলেই দেয়, তার মনে হচ্ছে তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। বিষয়টা খানিকটা সেরকমই। আর এই বিষয়টাকে তারা দুজনেই উপভোগ করছে। মেঘ জানায় তার বাড়িতে আবার নতুন করে একটা সম্পর্ক শুরু করার চাপ দিচ্ছে। নীল যে ভালো জায়গায় চাকরি পেয়েছে সেটাও মেঘের সাথে ভাগ করে নেয় সে। এইভাবেই এগোতে থাকে তাদের কথোপকথন।
আরও পড়ুন: অনেক নীচে ‘নিম ফুলের মধু’, সেরা চারে জায়গা করলো ‘অনুরাগের ছোঁয়া’! কে হল আজকের বেঙ্গল টপার? জানুন বিস্তারিত
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, নিজের জীবনে একজন নতুন মানুষকে আনার জন্য বা বলা ভালো আবার নতুন করে নিজের জীবনটাকে অন্য কারোর হাত ধরে শুরু করার জন্য মেঘকে চাপ দিতে থাকে মধুমিতা। মধুমিতা মেঘকে একটি ছেলের সাথে দেখা করতে বলে যে ছেলেটি কলকাতায় থাকে ভালো চাকরি করে। অন্যদিকে ঠাম্মি বলে ওঠে, সে আবারো মেঘের সাথেই নীলের বিয়ে দিতে চায়। ঠাম্মির কথায় চমকে যায় গোটা পরিবার।
View this post on Instagram
