Bangla Serial

চৌধুরী মহলের গুপ্ত পথে ফুলকি-রোহিত! গুপ্ত পথ ধরেই রাজমহলের রহস্য ভেদ করবে ফুলকি? ফাঁ’স আজকের পর্ব

জমকালো আলোর দুনিয়ার আড়ালে রয়েছে এক ঘন অন্ধকার, রাজমহলে একরাত থেকেই তা বুঝে গেল ফুলকি। জি বাংলার ফুলকি সিরিয়ালের গত এপিসোডে দেখা গেছে, বড় রানীমা’র ঘর থেকে আসার পর ফুলকি আবারো ফোন করেছে রোহিতকে। আর, কী কী ঘটেছে তা সবই খুলে বলছে তাকে। এমন সময় আড়াল থেকে ফোনের কথোপকথন শুনতে পায় ছোট কুমার আর মনে মনে ভাবে, তার মা ঠিকই বলেছিল ফুলকি খুব সাঙ্ঘাতিক মেয়ে।

এদিকে রোহিত তাকে শান্ত করে বলে, সে যেন এমন কিছু না করে যাতে ধানুর অসম্মান হয়। এরপর পরদিন সকাল হতেই চৌধুরী মহলে লেগে যায়, ভাত কাপড়ের অনুষ্ঠানের তরজোড়। এমন সময়, গতরাতে ছোট কুমার ঘরে যাওয়ার সময় ফুলকির ফোনের কথা বলা সবটাই শুনতে পায় আর সেটাই বলে হারহাইনেসকে। এরপর, রায়চৌধুরী বাড়ির সবাই এসে যায়।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

তারপরেই, শুরু হয় ভাত কাপড়ের অনুষ্ঠান। এমন সময়, আদিত্য বউরাণীর দায়িত্ব নেওয়ার মুহূর্তে ফুলকি হঠাৎ বলে ওঠে, তাঁর ধানু দিদি বড়ো উকিল, তাঁর দায়িত্ব নেওয়ার কি দরকার আছে? এই শুনে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবার সামনেই লাবণ্য তাকে বোঝায় এটা শুধুমাত্র একটা নিয়ম। অন্যদিকে আবার রোহিত, ঝিনুক বলে পাগলি ফুলকির কথায় যেন কেউ কিছু মনে না করে। এরপর, ধানুও সকলের সামনে চৌধুরী মহলের সম্মান এবং আদিত্যর পাশে থাকার দায়িত্ব নিল।

ভাত কাপড়ের অনুষ্ঠান মিটতে না মিটতেই ছোট রানীমার আদেশে আদিত্য সকলকে ভানুর ঘরে নিয়ে গেল। ঘরে যাওয়া মাত্রই ঘরের সাজসজ্জা দেখে সবাই অবাক হয়ে গেল। এরপর, নানান কথায় একে অপরের সঙ্গে মশকরা করতে লাগল। এরপর, রোহিত তার বোনকে আলাদা করে নিয়ে গিয়ে বলল ভবিষ্যতে যদি কোন বিপদের সম্মুখীন হয় তাহলে সে যেন সবথেকে আগে তাকে জানায়।

এরপর ফুলকি অনেকবার জোর করাতে, রোহিতকে নিয়ে যায় বড় রাণীমার ঘরের কাছে। ঘরে ঢোকার আগেই ফুলকি ম্যাডাম অর্থাৎ হারহাইনেসের ব্যবহার আচার এমনকি এই বাড়িতে লুকোনো রহস্যের ব্যাপারেও জানাই রোহিতকে। এরপর ফুলকিরা যথারিতির বড় রাণীমার ঘরে ঢোকার সময় পাহারাদারের বাধা পায়।

কিন্তু, সেই বাধা ফুলকি যখন মেনে নিলেও সে বলে, আজ সন্ধ্যেবেলা বৌভাতের অনুষ্ঠানে সামিল হবে বড় রানী মাও। এই কথা শুনে অবাক হয়ে যায় রোহিত এবং মনে মনে বিপদের আশঙ্কা করতে থাকে। এদিকে রোহিত বারবার ফুলকিকে সে যেন এমন কোন কাজ না করেই যাতে ধানুর তার শ্বশুর বাড়িতে থাকতে অসুবিধা হয়। এরপর, সন্ধ্যে নামে এবং বাড়িতে নানা অতিথি আসতে শুরু করে।

আরও পড়ুনঃ আদিত্যর ভাতকাপড়ে বাধা দিল ফুলকি! ধানুর কাঁধে চাপানো হলো বিরাট দায়িত্ব! ছোটো রাণীর পথের কাঁটা হয়ে উঠল ফুলকি! ফাঁ’স আজকের পর্ব

এই সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে, আদিত্যর বাবার কাছে বিশেষ অনুরোধ নিয়ে গেছে ফুলকি-রোহিত। ছোট রাজার কাছে ফুলকিরা বাড়ির গুপ্ত পথ দেখতে চাইলে সেও তাঁদের সেই পথ দেখায় আর বলে, এই পথ তাদের পূর্বপুরুষদের অনেক কাজেই সাহায্য করেছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন