Tollywood

ধানুর বৌভাতে ভয়ংকর কান্ড ঘটনা ঘটালো ফুলকি! রহস্য উন্মোচনের পথে আরো একধাপ! ফাঁ’স আজকের পর্ব

ফুলকি, যে মানে না কোনো শাসন মানে না কোনো বারণ। এতদিনে এই কথা বুঝে গেছে চৌধুরী মহলের হারহাইনেস। জি বাংলার ফুলকি সিরিয়ালের গত এপিসোডে দেখা গেছে, রাজমহলের এই ঝাঁ চকচকে বৌভাতের আয়োজন একেবারেই পোষাচ্ছে না মধ্যবিত্ত রায়চৌধুরী পরিবারের।

বারংবার তাদের মনে হচ্ছে একটু নাচ গান হলে মন্দ হতো না। এদিকে ফুলকির মনও চাইছে নাচ গান করে আমোদ-প্রমোদ করতে। কিন্তু, যতই হোক ধানু দিদির শ্বশুরবাড়ি। এদিকে, ঝিনুক আবার রোহিতকে বলছে ফুলকিকে সামলাতে। এমন সময় তমালদের কথা শুনে এসে হাজির হয় হারহাইনেস। তিনি বলেন ফুলকিকে কোন কিছুতেই বাধা দেওয়া যায় না, তার মন যা চায় তাই করে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

তাই, ফুলকির কথা অনুযায়ী ধানসিঁড়ি আদিত্যর বৌভাত উপলক্ষে রায়চৌধুরী পরিবারের ছোট্ট সদস্যরা শুরু করে দেয় নাচ গান। জমজমাট হয়ে ওঠে পার্টি। এদিকে, পরে ফুলকিদের সঙ্গে যোগ দেয় ধানুও। কিন্তু, এইসব দেখে নিজের মধ্যে আর রাগ চেপে রাখতে পারছে না হারহাইনেস।

হারহাইনেস এই নাচ গানে বেশ অসন্তুষ্ট হয়েছে বলে মনে করছে রায় চৌধুরী বাড়ির সবাই। এমন সময় ফুলকি রোহিত কে আলাদা করে টেনে নিয়ে যায় আর বলে, চলুন বড় রানী মাকে নিয়ে আসি। কিন্তু, সোজা পথে গেলে পাহারাদাররা তাদের বাধা দেবে তাই উল্টো পথে নেওয়াই উচিত হবে।

এরপর, বাড়ির নানা গুপ্ত পথ জানতে ফুলকি রোহিতকে সঙ্গে নিয়ে চলে যায় হারহাইনেসের অফিস ঘরে। সেখানে দেখতে পায় ছোটো রাজা আলাদা বসে তার বিশেষ অতিথিদের সঙ্গে একটু নিজের মতন করে সেলিব্রেশন করছে। এমন সময় ফুলকি ফন্দি আটে সে রাজাকে এই বাড়ি এস্টেটের ব্যাপারে ভালো ভালো কথা বলে তাঁকে একটু মগডালে তুলে দিতে চেয়েছে, যাতে সে বাড়ির গুপ্ত পথের কথা অনায়াসেই বলে দেয় তাদেরকে।

এরপর, ঘর থেকে রাজার বিশিষ্ট অতিদিরা যাওয়া মাত্রই ঢুকে পড়ে ফুলকিরা। আর, নানান কথায় এই রাজমহলের গুনগান করতে থাকে। সেই শুনে মুগ্ধ হয়ে ওঠে ছোট রাজা। এমন সময় সুযোগ বুঝে ফুলকি আবদার জানায় সে এই বাড়ির গুপ্ত পথ দেখতে চায়। রাজাও তাঁর মনস্কামনা পূরণ করে, দেখিয়ে দেয় বাড়ির গুপ্ত পথ। যা অবশ্য এখন অব্যবহৃতই রয়েছে। এরপর রাজা ঘর থেকে চলে যায় আর সুযোগ বুঝে ফুলকি সেই গুপ্ত পথেই রওনা দেয় বড় রানীকে বৌভাতের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য।

আরও পড়ুনঃ চৌধুরী মহলের গুপ্ত পথে ফুলকি-রোহিত! গুপ্ত পথ ধরেই রাজমহলের রহস্য ভেদ করবে ফুলকি? ফাঁ’স আজকের পর্ব

এই সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে, ছোট রাজার দেখানো গুপ্ত পথ ধরেই ফুলকি চলল বড়ো রাণীমাকে আনতে। এরপর, সবাইকে অবাক করে রাণী মাকে সাজিয়ে বৌভাতের অনুষ্ঠানে আনলো ফুলকি। এই দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে হারহাইনেসের।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন