Bangla Serial

লুকোচুরির খেলায় মেতে উঠেছে ফুলকি! খেলার ছলে ছোটো রাণীকে মাত দিলো নায়িকা! ফাঁ’স আজকের পর্ব

সময় যত এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে ফুলকি ধারাবাহিকের। এই ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, ফুলকি তার বাবাকে খুঁজতে পুলিশদের সঙ্গে নিয়ে চলেছে মুড়ি পুকুরের দিকে। এদিকে, আর হারহাইনেসের ছোট ছেলেও ব্যস্ত আটক করে রাখা ব্যক্তিদের সরাতে।

এমন সময়, ছোট কুমার মাঝ রাস্তায় দেখতে পায় পুলিশের গাড়ি আর তাতে রয়েছে ফুলকি। এই দেখা মাত্রই কোনোরকমে তাদের গাড়িকে ওভারটেক করে বেরিয়ে আসে। আর, একটু দূরে গিয়ে মাঝ রাস্তায় কাচের বোতল ভেঙে ছড়িয়ে দেয় যাতে তাদের গাড়ি বেশি দূর এগোতে না পারে। এরপর, ছোটকুমার গাড়ি নিয়ে চলে যায় তাদের ডেরায়।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এরপর, যথারীতি মাছ রাস্তায় এসে ফুলকিরা দেখি কাঁচ ছড়িয়ে রয়েছে আর তাদের গাড়ি যেতে পারে না। ফলত, ফুলকিরা হাঁটা পথে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে। এদিকে ছোট কুমার তাদের ডেরায় এগিয়ে তাদের স্টক তাড়াতাড়ি তুলে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় লোকেদের। এমন সময় ছোট কুমারের কাছে ফোন আসে হারহাইনেসের আর জিজ্ঞাসা করে, ওদিকের কাজ কতদূর এগোলো? ছোট রাণী মা আরো বলেন রাজমহলের মান সম্মান এর কথা মাথায় রেখে এবং সর্বোপরি নিজের আত্মরক্ষার কথা মাথায় রেখে সাবধানে কাজ করবে।

কথায় কথায় হার হাই মিসকিন ছোটকুমার জানায় সে শর্টকাট রাস্তা নিয়ে দাদার সঙ্গে বরযাত্রী নিয়ে ঢুকবে। এদিকে রায়চৌধুরী বাড়িতে জামাই আসা মাত্রই জেঠিমনি তাকে বরণ করে নেয়। আর, এদিকে রাণী মা বিয়ের প্রস্তুতি করার জন্য তাড়া দেয় বাড়ির সবাইকে। রানীমা মনে মনে ভাবি বিয়ে যত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ততই ভালো।

এদিকে আবার অতি কষ্টে ফুলকিরা সেই লরিটিকে ধরতে পেরেছে যাতে করে তার বাবা এবং আরো অনেককে পাচার করা হচ্ছিল। কিন্তু, একটা সময় পুলিশেরা গুন্ডাদের সঙ্গে লড়াই করতে গিয়ে হার স্বীকার করে এবং সেই গুন্ডাদের হাতেই নিজেদেরকে বাধ্য হয়ে সমর্পণ করে। এত কিছু হওয়া সত্ত্বেও ফুলকি নিজের মনের জোর কখনোই হারাতে দেয়নি। লাইট হাউসে গিয়ে যখন ফুলকি পুলিশ এবং আরো আটককারীদের পাচার করা হচ্ছিল তখনই কায়দা করে ফুলকি নিজের হাতের ফাঁস খুলে ফেলে এবং বেধারক সকল গুন্ডাদের মারতে শুরু করে।

আরও পড়ুনঃ সেয়ানে-সেয়ানে টক্কর! প্রথমা কাদম্বিনীর পর ফের একই ধারাবাহিক নিয়ে হাজির দুই প্রধান চ্যানেল! আসছে রাণী ভবানী!

এরপরেই, একদল পুলিশ চলে আসে ফুলকিদের বাঁচাতে। আর, এমন সময় ফুলকি তাড়াহুড়ো করে নিজের বাবাকে বাঁচিয়ে নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করে। কারণ অন্যদিকে, ভানু অপেক্ষা করছে তার জন্য। ইতিমধ্যে ধানু বলে বসেছে ফুলকি যতক্ষণ না বাড়ি ফিরবে সেই বিয়ে করবে না। এই সিরিয়ালের আগামী পর্বতে দেখা যাবে, ধানসিঁড়ি বিয়েতে বসার আগেই ফুলকি ফিরল বাবাকে নিয়ে। এই দেখে হায় হায়নেস মনে মনে ভাবে সে যতটা ফুলকিকে হালকা ভাবে নিয়েছিল ততটা হালকাভাবে নেওয়া যাবে না।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন